Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
মাস্ক পরে ক্যাফেতে গেলেই গুনতে হবে বাড়তি পাঁচ ডলার!

অফবিট

টিবিএস ডেস্ক
30 May, 2021, 06:50 pm
Last modified: 30 May, 2021, 06:52 pm

Related News

  • আলোচনা ব্যর্থ হওয়ার উপক্রম, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষতির হুঁশিয়ারি ইরানের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো

মাস্ক পরে ক্যাফেতে গেলেই গুনতে হবে বাড়তি পাঁচ ডলার!

যুক্তরাষ্ট্রের ওই ক্যাফে মালিক মনে করেন, মাস্ক আসলে 'অকার্যকর একটি সরকারি উদ্যোগ' যা 'সমপার্শ্বিক ক্ষতি' সাধন করেছে।
টিবিএস ডেস্ক
30 May, 2021, 06:50 pm
Last modified: 30 May, 2021, 06:52 pm
ছবি: মারিও আঞ্জুনি/রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ক্যাফে মালিক তার রেস্টুরেন্টে মাস্ক পরে আসা ক্রেতাদের সামনে ছুঁড়ে দিয়েছেন নতুন চ্যালেঞ্জ। সারা বিশ্ব যেখানে মাস্ক পরতে মানুষকে প্রায় বাধ্য করছে, ওই ক্যাফে মালিক ক্রিস ক্যাসলম্যান তখন মাস্ক পরিহিত ক্রেতাদের কাছ থেকে খাবারের বিলের সঙ্গে বাড়তি ৫ ডলার চার্জ রাখছেন।

না, মাস্ক পরা তাদের অপরাধ বলে এই অতিরিক্ত চার্জ নয়। বরং এর কারণ হিসেবে ক্যাসলম্যান বলছেন, 'সমষ্টিগতভাবে তারা যে ক্ষতি করেছেন, এটি তার ক্ষতিপূরণ হিসেবে।'

মেন্ডোসিনোতে অবস্থিত ফিডলহেড ক্যাফের মালিক ক্যাসলম্যান অবশ্য এনবিসি নিউজকে জানিয়েছেন, বাড়তি অর্থ তিনি মানবসেবামূলক কাজে দান করবেন। 

ক্যাসলম্যান বলেন, 'আমি মনে করি না মাস্ক পরিহিত যেসব ক্রেতা নিজেদের এত সচেতন দাবি করেন এবং সমাজ ও দেশের জন্য চিন্তিত, তাদের ৫ ডলার দান করতে খুব বেশি অসুবিধা হবে।' তিনি মনে করেন, মাস্ক আসলে 'অকার্যকর একটি সরকারি উদ্যোগ' যা 'সমপার্শ্বিক ক্ষতি' সাধন করেছে।

ক্যালিফোর্নিয়াতে কড়া লকডাউনের ফলে গত বছরের জুনে ক্যাসলম্যানকে তার ব্যবসা বন্ধ রাখতে হয়েছিল এবং মাস্ক পরিহিত অবস্থায় রেস্টুরেন্টে বসে খাওয়ার সুযোগ ছিল না। 

নিজের ব্যবসার ক্ষতি হওয়ায় ক্ষোভের সঙ্গে ক্যাসলম্যান বলেন, 'মাস্ক পরিহিত সবাই আসলে অপকর্মের সহযোগী।'

সম্প্রতি দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মাস্ক পরার ব্যাপারে তাদের নতুন নির্দেশাবলি জারি করে জানিয়েছে, যারা পুরোপুরি ভ্যাকসিন ডোজ নিয়েছেন, তারা আপাতত মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন এবং সামাজিক দূরত্ব মানাও  তাদের জন্য বাধ্যতামূলক নয়। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই ক্যাসলম্যান তার  নতুন 'মাস্ক কর' প্রথা চালু করেছেন।

ক্যাসলম্যান শুরু থেকেই মহামারীকালীন বিধিনিষেধ আরোপের বিপক্ষে। এমনকি মার্চের দিকে তিনি যেসব ক্রেতা মাস্ক ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন, তাদের জন্য ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও রেখেছিলেন!

'আমি মাস্ক পরাতে বিশ্বাসী নই। আসল কাস্টমাররা আমার সঙ্গে একমত, তবে বাকিরা আমার এই সিদ্ধান্তে বেশ রাগান্বিত', বলেন ক্যাসলম্যান।

বাড়তি ৫ ডলার করে আদায়ের মাধ্যমে যা জমা হচ্ছে, এই মুহূর্তে সেই অর্থ তিনি দান করে দিচ্ছেন মেন্ডোসিনো কাউন্টির 'প্রজেক্ট স্যাংচুয়ারি' নামক একটি প্রতিষ্ঠানে, যারা ঘরোয়া নির্যাতন দূরীকরণের লক্ষ্যে কাজ করে। তবে প্রতি দুই সপ্তাহ পর পর প্রতিষ্ঠান পরিবর্তন করে দানের জন্য নতুন কাউকে বেছে নেওয়া হবে।

ক্যাসলম্যান আরও একটি বিষয় স্পষ্ট জানিয়ে দেন, তিনি কাউকে বাড়তি অর্থ দিতে জোর করছেন না। তিনি দাবি করেন, 'আমি তাদেরকে সুবিধামতো বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছি। এখন মনে হচ্ছে, এটা আমাদের অঞ্চলে একদমই নতুন ধারণা।'


  • সূত্র: আরটি

Related Topics

টপ নিউজ

মাস্ক / ক্যাফে / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • আলোচনা ব্যর্থ হওয়ার উপক্রম, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষতির হুঁশিয়ারি ইরানের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net