Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
মহাকাশ ভ্রমণ শেষে জেফ বেজোসকে পৃথিবীতে ফেরত চান না অর্ধলক্ষ মানুষ!

অফবিট

টিবিএস ডেস্ক
21 June, 2021, 04:30 pm
Last modified: 21 June, 2021, 04:41 pm

Related News

  • ২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’
  • আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?

মহাকাশ ভ্রমণ শেষে জেফ বেজোসকে পৃথিবীতে ফেরত চান না অর্ধলক্ষ মানুষ!

বেজোসের মহাকাশ যাত্রার ঘোষণার তিনদিন পরই দুটি পিটিশন চালু করা হয় যেখানে মানুষ বেজোসকে পৃথিবীতে ফিরে না আসার দাবি জানান। শুধু তাই নয়, মাত্র ১০ দিনেই আরও হাজার হাজার মানুষ একই ইচ্ছা প্রকাশ করেছেন।
টিবিএস ডেস্ক
21 June, 2021, 04:30 pm
Last modified: 21 June, 2021, 04:41 pm
ছবি: ব্লু অরিজিন

আগামী মাসে মহাকাশ ভ্রমণে যাওয়ার পর, জেফ বেজোস যেন আর পৃথিবীতে ফিরে না আসেন তার জন্য পিটিশন স্বাক্ষর করেছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। 

ব্লু-অরিজিন নামক মহাকাশ সংস্থার প্রতিষ্ঠাতা, জেফ বেজোস গত ৭ জুন জানান, তিনি এবং তার ভাই মার্ক বেজোস আগামী ২০ জুলাই তাদের কোম্পানির তৈরি নিউ শেফার্ড রকেটে চেপে মহাকাশ ভ্রমণে যাবেন।

বেজোসের এমন ঘোষণার তিনদিন পরই দুটি পিটিশন চালু করা হয় যেখানে মানুষ বেজোসকে পৃথিবীতে ফিরে না আসার দাবি জানান। শুধু তাই নয়, মাত্র ১০ দিনেই আরও হাজার হাজার মানুষ একই ইচ্ছা প্রকাশ করেছেন।

চেঞ্জ.অর্গের 'বেজোসকে পৃথিবীতে ফেরত আসতে দিও না'-নামক পিটিশনে স্বাক্ষর করেছেন ৩৭ হাজারেরও অধিক মানুষ।

পিটিশনের বর্ণনায় লেখা হয়-'পৃথিবী বা মহাকাশে বিলিয়নিয়ারদের অস্তিত্বই থাকা উচিত না। তবে তারা দ্বিতীয় অপশনটা বেছে নিয়ে সেখানে থাকার কথা ভাবতে পারেন।'

স্বাক্ষরদাতাদের অনেকেই তাদের স্বাক্ষরের পেছনে যুক্তি দেখিয়েছেন। এসব যুক্তির মধ্যে আছে- 'পৃথিবীতে আবার ফিরে আসা একটি বিশেষ সুবিধা, অধিকার নয়' এবং 'জেফ, বিল গেটস বা এলন মাস্কের মত বিলিয়নিয়ার লোকদের এই পৃথিবী চায় না'। 

'জেফ বেজোসকে পৃথিবীতে পুণরায় না আসার জন্য পিটিশন' নামক আরেকটি পিটিশনে স্বাক্ষর করেছেন ১৯ হাজারেরও বেশি মানুষ, এই পিটিশনটি দ্রুতই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।  

পিটিশনের উদ্যোক্তা, হোসে অর্টিজ পিটিশনের বর্ণনায় বেজোসকে 'এক শয়তান প্রভু নাছোড়বান্দা হয়ে পৃথিবীকে শাসন করতে চাইছে' বলে আখ্যা দিয়েছেন।

অর্টিজ আরও লিখেছেন, 'মানবজাতির ভাগ্য এখন আপনার হাতে।' 

দুটি পিটিশনই ২৫ হাজার করে স্বাক্ষর নেয়ার লক্ষ্য স্থির করেছে। এতে করে  চেঞ্জ.অর্গ নামক ওয়েবসাইটে সর্বাধিক স্বাক্ষরিত দুটি পিটিশন হিসেবে তালিকাভুক্ত হবে এগুলো। 

জেফ বেজোসের সঙ্গে ১১ মিনিটের এ ভ্রমণে থাকবেন তার ভাই মার্ক  এবং তার সঙ্গে ভ্রমণের জন্য ২৮ মিলিয়ন ডলারে পাশের সিট কিনে নেওয়া সেই বিজয়ী ব্যক্তি। গম্বুজ আকৃতির একটি ক্যাপসুলের ভেতর বাঁধা অবস্থায় থাকবেন তারা, এটিকে রকেট বুস্টারের উপর বসিয়ে দেওয়া হবে।  

নিউ শেফার্ড 'কারমান লাইন' (পৃথিবীপৃষ্ঠের ৬২ মাইল উপরে একটি কল্পিত সীমানা) এ পৌঁছানোর পর ক্যাপসুলটি বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বায়ুমন্ডলে পুনঃপ্রবেশ করবে এবং প্যারাস্যুটের সাহায্যে আবার পৃথিবীর দিকে ফেরত আসবে।

৭ জুন নিজের ইনস্টাগ্রামে বেজোস লিখেছেন, 'আমি এই ভ্রমণে যেতে চাই কারণ এটি আমার সারাজীবনের ইচ্ছা ছিল। এটি খুব বিশাল ব্যাপার এবং দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে আমার জন্য।'  

  • সূত্র: ইয়াহু নিউজ 
     

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / মহাকাশ অভিযান / মহাকাশ যাত্রা / মহাকাশ / পিটিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • ২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’
  • আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net