Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
বেভারলি হিলে ১৭৮ কোটি টাকার প্রাসাদ কিনলেন সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রীর ছেলে  

অফবিট

টিবিএস ডেস্ক
11 October, 2021, 03:20 pm
Last modified: 11 October, 2021, 03:24 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

বেভারলি হিলে ১৭৮ কোটি টাকার প্রাসাদ কিনলেন সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রীর ছেলে  

আর্কিটেকচার ফার্ম ‘উডস প্লাস ড্যানগারানে’র নকশা করা সদ্যনির্মিত ৯,০০০ বর্গফুটের বাড়িটিকে ‘আধুনিকতা ও মধ্যযুগের নকশার সমন্বয়’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
11 October, 2021, 03:20 pm
Last modified: 11 October, 2021, 03:24 pm

যুক্তরাষ্ট্রের মায়ামি সমুদ্র সৈকতের পাশে স্বনামধন্য সেন্ট রেজিস হার্বার রিসোর্টের ২৭ তলা ভবনে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টের মালিক তিনি, যার দাম ৫.২ মিলিয়ন ডলার। কিন্তু এখানেই শেষ নয়, দাউদ ওয়ারদাক মার্কিন মুলুকের পশ্চিম উপকূলেও নিজের একটা আস্তানা চেয়েছিলেন। সে কারণেই বেভারলি হিলসের প্রধান ট্রুসডেল এস্টেট স্ট্রিটে রেকর্ড ২০.৯ মিলিয়ন ডলার মূল্যে আরও একটি প্রাসাদ কিনে নিয়েছেন এই রহস্যময় ব্যবসায়ী।

বলা হচ্ছে সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ারদাকের ছেলে দাউদ ওয়ারদাকের কথা। তার বেভারলি হিলসের প্রাসাদের মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৭৮ কোটি ৬৫ লাখ টাকারও বেশি!

আর্কিটেকচার ফার্ম 'উডস প্লাস ড্যানগারানে'র নকশা করা সদ্যনির্মিত ৯,০০০ বর্গফুটের বাড়িটিকে 'আধুনিকতা ও মধ্যযুগের নকশার সমন্বয়' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ০.৫৮ একরের এই সম্পত্তি ২০১৬ সালে ৯.৫ মিলিয়ন ডলার মূল্যে 'উডবেইজ গ্রুপ' নামক বর্তমানে বিলুপ্ত একটি পঞ্জি স্কিমের কাছে বিক্রি করা হয়।

তবে মালিকানা নেওয়ার পর উডব্রিজ গ্রুপ মূল বাড়িটি ভেঙে ফেলে। প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যাওয়ার পর নতুন অবকাঠামোটি ওয়ারদাকের কাছে বিক্রি করা হয়।

লস অ্যাঞ্জেলেসের খ্যাতনামা হেয়ার স্টাইলিশ স্যালি হার্শবার্গারের মালিকানাধীন থাকার সময় এখানে অপেক্ষাকৃত ছোট একটি বাড়ি নির্মাণ করা হয়। কিন্তু আকারে ছোট হলেও বাড়িটিতে ষাটের দশকের স্থাপত্যকলার কাজ ছিল চোখ জুড়ানো। হার্শবার্গার এই প্রপার্টিকে 'স্প্রিংকেল কাপকেকস' ও 'পিজানা' ফুড চেইনের প্রতিষ্ঠাতা ক্যানডেস নেলসনের কাছে ইজারা দেন। এরপর ২০১৩ সালে বাড়িটির হাতবদল হয়ে চলে যায় ফ্লোরিডার আরেক ব্যবসায়ীর হাতে।

বোঝাই যাচ্ছে, ওয়ারদাকের হাতে আসার আগে বহু হাত ঘুরেছে বেভারলি হিলসের এই বিখ্যাত প্রাসাদ। কিন্তু বাড়িটিকে নিজের মনের মাধুরী মিশিয়ে সাজানোর জন্য পয়সা খরচ করতে কার্পণ্য করেননি আফগান কোটিপতি।

ওয়ারদাকের বর্তমান বাড়িতে রয়েছে কৌণিক ধাচের ৫টি শোবার ঘর ও ৭টি বাথরুম, যেগুলোর কাঁচের দেয়ালের মধ্য দিয়ে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের  আকাশচুম্বী ভবনগুলোর চমৎকার সৌন্দর্য্য উপভোগ করা যায়।

ইন্টেরিয়র সজ্জায় ব্যবহার করা হয়েছে বার্নিশবিহীন কাঠ এবং অন্যান্য প্রাকৃতিক উপকরণ। কনটেম্পোরারি মিনিমালিজমকে থিম হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে।

জলপাই গাছে শোভিত আঙিনায় বিশেষ ধরনের গাছপালা লাগানো হয়েছে, যা খরা-প্রতিরোধী এবং কিছুটা বুনো ধাঁচের। বাড়ি থেকে কয়েক ফুট দূরেই রয়েছে  আয়তাকার সুইমিং পুল।

১৯৭৭ সালে আফগানিস্তানে জন্ম নেওয়া পশতুন শরণার্থী দাউদ ওয়ারদাকের ব্যাবসা বা সম্পদের উৎস সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায়নি। তবে পাবলিক করপোরেশনের নথিপত্র থেকে জানা যায়, তিনি মায়ামিভিত্তিক প্রতিষ্ঠান, 'এডি ক্যাপিটাল গ্রুপে'র প্রেসিডেন্ট।

তাছাড়া, একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, ওয়ারদাকের বড় ভাই হামেদ ওয়ারদাকও একজন সফল ব্যবসায়ী এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্নাতক। 

'এনসিএল হোল্ডিংস' নামক একটি সামরিক পরিবহণ প্রতিষ্ঠান রয়েছে তার। মূলত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান হলেও প্রাথমিকভাবে আফগানিস্তানে কার্যক্রম চালিয়েছে এটি।

শুধু তাই নয়, আফগানিস্তানে আমেরিকান রসদ প্রবেশের পথ নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন সরকারের বেশকিছু  চুক্তিও তারা নিজেদের হস্তগত করেছেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, চুক্তিগুলোর মাধ্যমে এখন পর্যন্ত ৩৬০ মিলিয়ন ডলার লুফে নিয়েছে এনসিএল হোল্ডিংস।


  • সূত্র: ডার্ট ডটকম

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net