Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
প্রেমিকার বাগদানের আংটির জন্য খনি খুঁড়ে হীরা আনলেন যুবক!

অফবিট

টিবিএস ডেস্ক
31 May, 2021, 04:15 pm
Last modified: 31 May, 2021, 04:26 pm

Related News

  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ কোনো ‘চোরাবালি’ নয়: হেগসেথ; পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষায় অনড় ইরান: খামেনি
  • উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘স্থবির’ সংঘাতে রূপ নিচ্ছে?
  • হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

প্রেমিকার বাগদানের আংটির জন্য খনি খুঁড়ে হীরা আনলেন যুবক!

'লিডেনের পাওয়া হীরার টুকরাটি হলুদ, ত্রিভুজাকার এবং উজ্জ্বল বর্ণের। এর ভেতরে আরও কিছু জিনিসের মিশ্রণ আছে, যা একে অসাধারণ করে তুলেছে।'
টিবিএস ডেস্ক
31 May, 2021, 04:15 pm
Last modified: 31 May, 2021, 04:26 pm
হীরা হাতে ক্রিশ্চিয়ান লিডেন। ছবি: সিএনএনের সৌজন্যে

নিজের হবু স্ত্রীর জন্য খনি থেকে সরাসরি হীরা বের করে আংটি বানানোর স্বপ্ন দেখেছিলেন ওয়াশিংটনের এক প্রেমিক। কিন্তু তখন তিনি জানতেন না, এই স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হবে।

ক্রিশ্চিয়ান লিডেন নামের এই তরুণ জানান, বাগদানের জন্য নিজেই  খনি থেকে হীরা তোলার চিন্তাটা তার মাথায় এসেছিল স্কুলে পড়ার সময় থেকেই। কিন্তু তিনি জানতেন না, কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি এও বুঝতে পারলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে নিখাদ হীরা খুঁজে পাওয়া কতটা কঠিন।

তবে লিডেনের সহকর্মী তাকে আরকানসাসের ডায়মন্ডস স্টেট পার্কের একটি গর্তের কথা বলেন। লিডেন গত দুই বছর ধরে তার প্রেমিকা ডেজিরার সঙ্গে আছেন এবং তিনি তাকেই আংটিটা দিতে চেয়েছিলেন।

লিডেন বলেন, 'সে সময়ই আমি এই ট্রিপের পরিকল্পনা শুরু করি এবং বুঝতে পারি, এটা আসলে সম্ভব। তাই আমি হীরার ব্যাপারে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করতে শুরু করি।'

ওই পার্কে এর আগে যেসব ব্যক্তি হীরা উত্তোলন করতে সক্ষম হয়েছেন, লিডেন তাদের ভিডিও দেখতে শুরু করেন এবং যতটা  সম্ভব তথ্য জোগাড় করেন। লিডেনের এই পরিকল্পনা একদম শুরু থেকেই জানতেন তার বন্ধু জশ, তাই তিনিও এই রোমাঞ্চকর ভ্রমণে সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন।

প্রেমিকার সঙ্গে ক্রিশ্চিয়ান লিডেন। ছবি: লিডেনের সৌজন্যে

প্রেমিকা যখন কর্মস্থলে ছিলেন, লিডেন তখন নিজেদের খনন কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করে রাখেন। তাই রোড ট্রিপের আসল উদ্দেশ্য ধরা পড়ার ভয় তার ছিলনা। তিনি প্রেমিকাকে জানিয়েছিলেন, তারা রোড ট্রিপে কিছু পার্কে ঘুরবেন।

ভ্রমণ শেষে ফিরে এসেই লিডেন ডেজিরাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন, তাই আগেভাগে তাকে সবকিছু না জানানোর সিদ্ধান্ত নেন।

গত ১ মে লিডেন ও জশ ভ্রমণ শুরু করেন এবং প্রথমে মন্টানায় থামেন নীলকান্তমণির সন্ধানে। কিন্তু সেখানে তারা কিছুই খুঁজে পাননি।

ইয়েলোস্টোনে একদিন খনন কাজ চালানোর পর তারা দুজন ৭ মে আরকানসাসে পৌঁছান। পরবর্তী দুদিনও কোনো রত্ন খুঁজে পেতে ব্যর্থ হন। তৃতীয় দিনে ভিন্ন উপায়ে আবার খোঁড়া শুরু করেন। এবার তারা শুধু নুড়িপাথরের উপরিতল খনন করেন।

লিডেন বলেন, 'তখন দিন প্রায় শেষ হয়ে আসছে, আর মাত্র দুই ঝুড়ি বাকি ছিল এবং আমরা ওখানেই মাটি-পাথর ফেলে দিচ্ছিলাম।' ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে। তিনি যখন নিজের টুলের ওপর মৃদু আঘাত করলেন, দুটি ঝুড়ির উপরে হলুদ হীরার টুকরা ঝলমল করে উঠল!

ঘটনার আকস্মিকতায় লিডেন তখন রীতিমতো কাঁপছিলেন। বন্ধুকে ডেকে তাড়াতাড়ি হীরার টুকরাটি জিপলক ব্যাগে ভরে ফেলতে বলেন তিনি। কারণ তার মনে হয়েছিল, তিনি সেটা হাত থেকে ফেলেই দেবেন।

লিডেন জানালেন, তিনি আসলে এত বড় হীরা পাবেন বলে আশাই করেননি; বরং শুধু ছোট্ট একটা টুকরা খুঁজছিলেন যেন আংটি বানাতে পারেন।

হীরা পাওয়ার পরপরই তারা ডিসকভারি সেন্টারে যান এবং কী খুঁজে পেয়েছেন তা জানান। এরপর সেখানকার কর্মীরা জানান হীরাটির আসল আকার।

২.২০ ক্যারেটের সেই হীরার টুকরো (ডানে)। ছবি: আরকানসাস স্টেট পার্কস

২.২০ ক্যারেটের ওই হীরার টুকরো ছিল গত অক্টোবর থেকে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হীরা। এর আগে ডায়মন্ড ক্রেটার স্টেট পার্ক থেকে আরকানসাসের ফায়েটভিলের আরেক ব্যক্তি ৪.৪৯ ক্যারেট মাপের হীরা পেয়েছিলেন।

অ্যাসিস্টেন্ট সুপারিনটেনডেন্ট ড্রু এডমন্ডস বলেন, 'লিডেনের পাওয়া হীরার টুকরাটি হলুদ, ত্রিভুজাকার এবং উজ্জ্বল বর্ণের। এর ভেতরে আরও কিছু জিনিসের মিশ্রণ আছে, যা একে অসাধারণ করে তুলেছে।' 

বাড়ি ফেরার কদিন পরেই লিডেন ও তার প্রেমিকা মাশরুম হান্টিংয়ে যান। একসঙ্গে হাঁটতে থাকার সময় হঠাৎ লিডেন পকেট থেকে হীরাটি বের করেন এবং প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। প্রেমিকার জবাবও ছিল হ্যাঁ-সূচক।

লিডেন ও তার প্রেমিকা এখন এমন কাউকে খুঁজছেন, যে এই হীরার টুকরা থেকে সুন্দর একটি আংটি বানিয়ে দিতে পারবে। এ নিয়ে তাদের অবশ্য কোনো তাড়া নেই।

'সবকিছু একেবারে ঠিকঠাকভাবে হয়েছে', বলেন লিডেন।


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

প্রেম / বাগদান / হীরা / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ কোনো ‘চোরাবালি’ নয়: হেগসেথ; পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষায় অনড় ইরান: খামেনি
  • উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘স্থবির’ সংঘাতে রূপ নিচ্ছে?
  • হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net