Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ডাকে পাঠানো চিঠি ১০০ বছর পর এসে পৌঁছালো

অফবিট

টিবিএস ডেস্ক
13 September, 2020, 05:30 pm
Last modified: 13 September, 2020, 05:59 pm

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

ডাকে পাঠানো চিঠি ১০০ বছর পর এসে পৌঁছালো

৩০ বছর বয়সী কিচ জানান, তার জন্মেরও বহু বছর পূর্বে পাঠানো কার্ডটি এখন এসে পৌঁছানোর কারণ সম্পর্কে তার কোনো ধারণা নেই।
টিবিএস ডেস্ক
13 September, 2020, 05:30 pm
Last modified: 13 September, 2020, 05:59 pm
১৯২০ সালে পাঠানো পোস্টকার্ডটি গয়ৎ মঙ্গলবার মিশিগানের ঠিকানায় পৌঁছেছে। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের মিশিগানের এক নারী সম্প্রতি তার ডাকবাক্সে ১০০ বছর আগে পাঠানো একটি পোস্টকার্ড খুঁজে পেয়েছেন। 

ব্রিটানি কিচ সিএনএন-কে জানান, তিনি নিজের সন্তান ও বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকায় পোস্টকার্ডটি প্রথমে গুরূত্ব সহকারে খেয়াল করেননি।

"আমার কাছে ব্যাপারটি খুবই অদ্ভুত লাগে, কারণ বর্তমান যুগে কেউ পোস্টকার্ড পাঠায় না। তখনই মনে হলো, ব্যাপারটি আলাদা।"

তারপর-ই তিনি খেয়াল করেন, পোস্টকার্ডটি পাঠানোর তারিখ ১৯২০ সালের ২৯ অক্টোবর। তার বর্তমান ঠিকানায় রয় ম্যাককুইন নামের এক ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল পোস্টকার্ডটি। ফ্লোসি বার্জেস নামের এক ব্যক্তি পাঠিয়েছিল এটি।

কার্ডটি মূলত একটি হ্যালোইন পোস্টকার্ড। একটি  কালো বিড়ালের হাতে ঝাড়ু, একটি হাঁস ও প্যাঁচা, ছড়ি হাতে একজন বৃদ্ধা, টুপি পরিহিত জ্যাক-ও-লন্ঠন এমনই ছবি আঁকা আছে পোস্টকার্ডটিতে। 

পোস্টকার্ডটির পেছনে জর্জ ওয়াশিংটনের এক সেন্টের ছাপ আছে, অস্পষ্ট হয়ে যাওয়া পোস্টমার্কটি জেমসটাউনের। 

৩০ বছর বয়সী কিচ জানান, তার জন্মেরও বহু বছর পূর্বে পাঠানো কার্ডটি এখন এসে পৌঁছানোর কারণ সম্পর্কে তার কোনো ধারণা নেই।

পোস্টাল সার্ভিসের একজন মুখপাত্র জানান, "এধরনের ঘটনায় পুরানো চিঠি বা পোস্টকার্ড ডাকবিভাগে আসার পর হারিয়ে যাওয়া ও পুনরুদ্ধারের ঘটনা কমই ঘটে। সাধারণত মানুষ ফ্লে মার্কেট, অ্যান্টিকের দোকান বা অনলাইন থেকেই এধরনের পুরনো জিনিস কিনে পুনরায় ডাকবিভাগে পাঠান। ঠিকানা দেয়া থাকলেই আমরা কার্ড বা চিঠিগুলো সেই ঠিকানায় পাঠিয়ে দেই।"

ম্যাককুইন বা বার্জিসের কোনো পরিবারের সদস্য বা দুটি পরিবারের সদস্যদের চেনেন এমন কাউকে খুঁজে পেতে কিচ পোস্টকার্ডটির ছবি একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন। "এই পরিবারের বংশধরদের খুঁজে পেতে দুজন অসাধারণ নারী আমাকে সাহায্য করছেন।"

এই রহস্যের সমাধান করতে অনেকেই অনেক পুরনো দলিলের ছবি দিচ্ছেন পোস্টটির মন্তব্যের ঘরে।

কিচ পোস্টকার্ডটি ওই পরিবারের কোনো সদস্যের কাছেই ফিরিয়ে দিতে চান এবং সম্ভাব্য একজন আত্মীয়ের খোঁজ পেয়েছেন বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

পোস্টকার্ড / ডাক ব্যবস্থা / মিশিগান / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net