Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ঝাড়ুদার যখন প্রধান অতিথি

অফবিট

ময়মনসিংহ প্রতিনিধি
03 March, 2020, 06:05 pm
Last modified: 03 March, 2020, 06:17 pm

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ঝাড়ুদার যখন প্রধান অতিথি

পরিচ্ছন্নকর্মী আবদুল লতিফকে প্রধান অতিথি বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি পরিবেশ বিষয়ক সংগঠন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শিক্ষিত মানুষ। কেন যেখানে-সেখানে ময়লা ফেলেন?’
ময়মনসিংহ প্রতিনিধি
03 March, 2020, 06:05 pm
Last modified: 03 March, 2020, 06:17 pm
অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল লতিফ (বাম থেকে দ্বিতীয়)। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

অনুষ্ঠান চলছে। প্রধান অতিথির আসনে অস্বস্তি নিয়ে বসে আছেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি। চোখে-মুখে অন্য রকম অভিব্যক্তি। কিছুক্ষণ পর স্বাভাবিক হলেন তিনি। মন দিলেন বক্তাদের দিকে।

অস্বস্তি হওয়ারই কথা। একজন পরিচ্ছন্নকর্মী হয়ে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হতে পারবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি। কিন্তু কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার (পরিচ্ছন্নকর্মী) আবদুল লতিফকে অনুষ্ঠানের প্রধান অতিথি বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের একটি পরিবেশ বিষয়ক সংগঠন। ইনস্টিটিউট অব লার্নিং অ্যান্ড প্রমোটিং টলারেন্স-ইনলেপ্ট আয়োজিত 'অবুঝ তুমি সবুজ হও' শীর্ষক সেমিনার ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন লতিফ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ'র পরিচালনায় সেমিনারে পরিবেশ দূষণ ও রক্ষার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

প্লাস্টিকের পোশাক গায়ে আয়োজক সাদিক হাসান শুভ

প্রধান অতিথি আবদুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান শুরুর আগে আমি ঝাড়ু দিয়ে পরিস্কার করি। এ রকম কোনো অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা হবে তা স্বপ্নেও ভাবিনি। প্রথমে ভয়ে আমার বুক কাঁপছিল। পরে স্বাভাবিক হয়েছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা শিক্ষিত মানুষ। কেন যেখানে-সেখানে ময়লা ফেলেন? সব সময় ডাস্টবিন ব্যবহার করবেন। তাহলে ময়লা ছড়াবে না। ক্যাম্পাসও পরিচ্ছন্ন থাকবে।'

অনুষ্ঠানের আয়োজক সাদিক হাসান শুভ বলেন, পরিবেশ ও জলবায়ুকে বাঁচাতে আমরা সচেতনতা তৈরির চেষ্টা করছি। গত এক মাসে আমার বাসায় দৈনন্দিন কাজে ব্যবহৃত প্লাস্টিক একত্র করে আমি একটি পোশাক বানিয়েছি। আজ সেই পোশাক পরে অনুষ্ঠানে এসেছি। পোশাকটির মাধ্যমে বোঝাতে চেয়েছি, কী পরিমাণ প্লাস্টিক আমরা পরিবেশে ছড়াচ্ছি। আর এসব যেহেতু পরিচ্ছন্নকর্মীরা খুব কাছ থেকে দেখেন, তাই তাদের মধ্য থেকে একজনকে প্রধান অতিথি করা হয়েছে।

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার কবির শিশির বলেন, অনুষ্ঠানে এসে আমি পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সেমিনার শেষে একটি র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় / ময়মনসিংহ / পরিচ্ছন্নকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net