Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ছবির গল্প: শব্দ শুনে ছবি তোলেন জন্মান্ধ ফটোগ্রাফার!

অফবিট

টিবিএস ডেস্ক
30 November, 2020, 05:05 pm
Last modified: 30 November, 2020, 05:14 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

ছবির গল্প: শব্দ শুনে ছবি তোলেন জন্মান্ধ ফটোগ্রাফার!

'যা আমি দেখছি, সেটি দুনিয়ার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার দরকার ছিলই আমার, যেন অন্যরা প্রশ্নগুলোর জবাব দিতে পারে।'
টিবিএস ডেস্ক
30 November, 2020, 05:05 pm
Last modified: 30 November, 2020, 05:14 pm
এক জাদুঘরের দেয়ালে থাকা একটি বাইসাইকেল ইনস্টলেশন। ছবি: প্রণব লাল

বছর কয়েক আগে আইসল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে নর্দার্ন লাইটসের শব্দ শুনেছিলেন প্রণব লাল। সেই শব্দ ছবি হয়ে তার মনে গেঁথে রয়েছে।

ভারতের নয়া দিল্লিতে একজন কনসালট্যান্ট হিসেবে কাজ করেন জন্মান্ধ প্রণব। তবু 'দ্য ভয়েস' [The vOICe] নামে এক প্রযুক্তির সাহায্যে তিনি 'দেখতে'ও পান। ওই প্রযুক্তির লাইভ ক্যামেরা ইমেজগুলোকে শব্দে রূপান্তর করে। 

ডাক প্রকৌশলী পিটার মেইয়ার ১৯৮০-এর দশকে 'দ্য ভয়েস' উদ্ভাবন করেন। শুরু থেকেই এটি অন্ধদের জন্য এক দারুণ যন্ত্র হয়ে ওঠে। মেইয়ারের 'সিয়িং উইথ সাউন্ড' নামে ওয়েবসাইটের মাধ্যমে ক্যামেরাওয়ালা ওই বিশেষ চশমা পাওয়া যায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলেও বিনা মূল্যে ব্যবহার করা যায় এর অ্যাপ।

অন্যদিকে, প্রণব তো নিজের ল্যাপটপ স্ক্রিনে সফটওয়ারটি ব্যবহার করে অনলাইনে কেনা-কাটা করেন এবং মহাবিশ্বের ছবিও দেখেন!

'এইসব ইমেজ সাউন্ডকে ঠিকঠাক বুঝতে শেখাই বড় চ্যালেঞ্জ,' সিএনএনকে বলেন মেইয়ার।

প্রণব লাল

এই প্রযুক্তি ব্যবহার করেই ২০০০-এর দশকের শুরুতে ফটোগ্রাফি শেখেন প্রণব। 'সিয়িং উইথ সাউন্ডের মেইলিং লিস্টে যুক্ত হওয়ার পর আমি ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করতে শুরু করি: এই যে শব্দ শুনছি, সেটি আসলে কী জিনিস?'

তিনি জানান, 'যা আমি দেখছি, সেটি দুনিয়ার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার দরকার ছিলই আমার, যেন অন্যরা প্রশ্নগুলোর জবাব দিতে পারে।'

এই ভাবনা থেকেই ল্যান্ডস্কেপ ও আর্কিটেকচারের ওপর মূল ফোকাস রেখে ছবি তোলা শুরু করেন প্রণব।

'আমার কাছে এটি ফটোগ্রাফির চেয়ে বরং পরিবেশ আবিষ্কার ও তার ওপর নজর রাখার একটি জার্নি,' বলেন তিনি। 'যেখানেই যাই, আমার পক্ষে এখন একজন সত্যিকারের পর্যটক হয়ে ওঠা সম্ভব হয়।'

প্রণবের ফটোগ্রাফি ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন, 'আমার তোলা বেশির ভাগ ছবিই আলো, ছায়া ও আকারের খেলা।'

চলুন, তার তোলা কিছু ছবি দেখা যাক:

সুইমিংপুলে নিজের ছায়া তুলেছেন প্রণব
দুনিয়াকে 'ভিন্ন চোখে' দেখেন তিনি
প্রণবের ছবিতে ভারতের একটি রাস্তা
নিজের চোখে পরা স্মার্ট গ্লাসের সঙ্গে স্মার্টফোনের সংযোগে ছবি তোলেন প্রণব
নিজের মতো প্রকৃতি দেখতে ভালোবাসেন এই ফটোগ্রাফার
  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ / ফিচার

ফটোগ্রাফার / ছবির গল্প / ফটো ফিচার / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net