Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
গাঁজার পূর্বপুরুষ চীনের বুনো উদ্ভিদ

অফবিট

টিবিএস ডেস্ক 
18 July, 2021, 10:05 pm
Last modified: 18 July, 2021, 10:20 pm

Related News

  • ‘ডার্ক ট্যুরিজম’-এর উত্থান: অর্থ খরচ করে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন চীনের পর্যটকেরা
  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার

গাঁজার পূর্বপুরুষ চীনের বুনো উদ্ভিদ

সাম্প্রতিক এ গবেষণার আগে মধ্য এশিয়াকে গাঁজার আদি নিবাস বলে মনে করা হতো
টিবিএস ডেস্ক 
18 July, 2021, 10:05 pm
Last modified: 18 July, 2021, 10:20 pm
গাঁজার প্রধান তিন পূর্বসূরী চীনের জংলী জাতগুলো থেকে এসেছে বলে জানিয়েছেন গবেষকরা। ছবি: জোসেফ ইড/ এএমপি ভায়া গেটি ইমেজেস

এশিয়ার অধিকাংশ দেশে মাদক হিসেবে পরিচিত হলেও পশ্চিমা বিশ্ব চিকিৎসা, বিনোদন ইত্যাদি প্রয়োজনে গাঁজা ব্যবহারের দিকে ঝুঁকছে দিন দিন। কোনো সমাজে মাদক হিসেবে কুখ্যাতি আবার কোথাওবা নিরাময়ী গুণের সমাদর- গাঁজার সঙ্গে মানুষের এই সম্পর্ক হাজার হাজার বছরের। তবে এই খ্যাতি-কুখ্যাতির অধুনা বিড়ম্বনায় জংলী উদ্ভিদ থেকে গাঁজার বৈধ/ অবৈধ অর্থকরী ফসল হয়ে ওঠার ইতিহাস আমরা প্রায় ভুলেই গেছি। 

বাস্তবতা হলো; বৈধতা পাওয়া অঞ্চলে গাঁজার চাষ এখন শত শত কোটি ডলারের বাণিজ্যে রূপ নিয়েছে। গবেষণাগারে জিন পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে এর নিত্যনতুন ধরন।    

তবে বিজ্ঞানীরা এ উদ্ভিদের আদি জন্মস্থান সম্পর্কে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন। সম্প্রতি তারা একশ'র বেশি গাঁজা গাছের জিন সিকোয়েন্স ও বিশ্লেষণ করে ধারণা করছেন আধুনিক চীনের ভূখণ্ডই ছিল আদি জাতগুলোর বাস্তুসংস্থান। ১২ হাজার আগে পূর্ব এশিয়ার এ অঞ্চল থেকেই পরবর্তীতে দুনিয়াজুরে ছড়ায় গাঁজার অজস্র নতুন প্রজাতি। 

গত ১৬ জুলাই বিজ্ঞানীদের নিবন্ধটি সায়েন্স অ্যাডভান্সেস- জার্নালে প্রকাশিত হয়। বৈজ্ঞানিক অনুসন্ধানে, চীনের গাঁজা প্রজাতিগুলোর সঙ্গে বিশ্বের নানান অঞ্চলের বুনো প্রজাতিগুলোর জেনেটিক স্ট্রেইনের অধিক মিল পাওয়া যায়, যার ভিত্তিতে এ উপসংহার টানেন গবেষকরা।
  
নতুন এ আবিষ্কারের ফলে গবেষকরা আধুনিক জেনেটিক প্রক্রিয়ায় চীনা জাতের সাহায্য নিয়ে রোগ প্রতিরোধী ও অধিক উৎপাদনশীল গাঁজার জাত তৈরি করতে পারবেন- এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে।  

সাম্প্রতিক এ গবেষণার আগে মধ্য এশিয়াকে গাঁজার আদি নিবাস বলে মনে করা হতো। সেখানেই উদ্ভিদটি প্রথম চাষবাসের ধারণাও ছিল।

ধারণাটির কারণ ব্যাখ্যা করে সুজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানের অভিযোজন বিষয়ক জীববিজ্ঞানী লুকা ফুমাগ্যালি বলেন, "মধ্য এশিয়ায় গাঁজার অনেক প্রজাতিকে নিজে থেকেই জন্মাতে দেখা যায়। ফাঁকা জমি বা সড়কের ধারে সবখানেই জন্মায় এগুলো। তাই অনুমানের ওপর ভর করে এতদিন মধ্য এশিয়াকে গাঁজার আদিনিবাস মনে করা হতো।" 

লুকা জানান, "এ অনুমান আরও দৃঢ় হয়, পর্যবেক্ষণ এবং ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে। তবে জিন বিশ্লেষণের মাধ্যমে এটি যে ভুল তা প্রমাণিত হলো।"

  • সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন 
     

Related Topics

টপ নিউজ

গাঁজা / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ‘ডার্ক ট্যুরিজম’-এর উত্থান: অর্থ খরচ করে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন চীনের পর্যটকেরা
  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net