Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
এক বছরের জন্য মঙ্গল গ্রহে বাসের অভিনয় করতে চান? এখনি আবেদন করুন

অফবিট

টিবিএস ডেস্ক
09 August, 2021, 10:20 am
Last modified: 09 August, 2021, 01:58 pm

Related News

  • মঙ্গল অভিযানে নভোচারীদের চিকিৎসা দিতে এআই চিকিৎসা সেবা চালু করবে গুগল-নাসা
  • পৃথিবী ও মঙ্গলের পরিণতি কী হবে যদি সৌর বায়ু না থাকে?
  • মঙ্গলের নমুনা সংগ্রহের কাজ করবে হেলিকপ্টার
  • মানুষ কি এখন মঙ্গলের বাতাসে শ্বাস নিতে পারবে?
  • মঙ্গলের গিরিখাতে মাত্র ৩ ফুট খুঁড়লেই মিলবে পানির সন্ধান!  

এক বছরের জন্য মঙ্গল গ্রহে বাসের অভিনয় করতে চান? এখনি আবেদন করুন

মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর প্রস্তুতি হিসেবে পরিচালিত হবে চারজন মানুষের এক বছর ধরে টিকে থাকার এই মিশন।
টিবিএস ডেস্ক
09 August, 2021, 10:20 am
Last modified: 09 August, 2021, 01:58 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

আপনি যদি নিজের ভেতরের ম্যাট ডেমনকে খুঁজে পেতে এবং মঙ্গল গ্রহে বিচ্ছিন্ন হয়ে থাকার অভিনয় করে এক বছর কাটাতে চান, তাহলে নাসার কাছে আপনার জন্য একটি কাজ রয়েছে।

মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে চারজন মানুষের মঙ্গল ডুন আলফায় এক বছর বেঁচে থাকার জন্য গত শুক্রবার আবেদন নিতে শুরু করে সংস্থাটি। হিউস্টনের জনসন স্পেস সেন্টারের একটি ভবনের ভেতর অবস্থিত এই ডুন মূলত থ্রি-ডি প্রিন্টারে তৈরি একটি ১৭০০ বর্গফুটের মার্শান আবাসস্থল।

বেতনভোগী এই স্বেচ্ছাসেবীরা একটি সিমুলেটেড মার্শান এক্সপ্লোরেশন মিশন সম্পন্ন করবেন। স্পেসওয়াক, বাড়িতে যোগাযোগ করার সীমিত সুযোগ, সীমিত খাদ্য ও সম্পদ, এবং বিভিন্ন সরঞ্জাম ব্যর্থতা এসবের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকার মাধ্যমে এই মিশন সম্পন্ন করবেন তারা।

নাসা এরকম তিনটি পরীক্ষা-নিরীক্ষার কথা পরিকল্পনা করছে, যার মধ্যে প্রথমটি শুরু হবে আগামী বছরের শরতে। স্বেচ্ছাসেবকদের যেসকল খাবার দেওয়া হবে তার সবই হবে রেডি-টু-ইট স্পেস ফুড এবং আপাতত সেখানে কোনো জানালা রাখার পরিকল্পনা করা হয়নি। সেখানে যদিও কিছু উদ্ভিদ জন্মাবে কিন্তু "দ্য মার্শান" সিনেমার মতো আলু জন্মাবে না। এ সিনেমায় ডেমন একজন আটকে পড়া মহাকাশচারী মার্ক ওয়াটনির চরিত্রে অভিনয় করেন যিনি আলু খেয়েই বেঁচে ছিলেন।

প্রধান বিজ্ঞানী গ্রেস ডগলাস বলেন, "আমরা বুঝতে চাই মানুষ এসকল পরিস্থিতিতে কীভাবে কাজ করে থাকে। আমরা মঙ্গল গ্রহের বাস্তব পরিস্থিতির সন্ধান করছি।"

আবেদন প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে। তবে, তারা এ কাজের জন্য সাধারণ কাউকে খুঁজছে না। বিজ্ঞান, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা পাইলটের অভিজ্ঞতাসম্পন্ন মানুষ প্রয়োজন নাসার।

শুধুমাত্র আমেরিকান নাগরিক বা স্থায়ী মার্কিন বাসিন্দারা আবেদনের যোগ্য। আবেদনকারীরা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি তাদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও, তাদের মধ্যে গতির প্রতি অসুস্থতা থাকা যাবেনা।

নাসার এসব কঠোর নিয়মগুলো থেকে বোঝা যায় যে, তারা মহাকাশচারীদের কাছাকাছি লোকের সন্ধান করছে বলে জানান কানাডার সাবেক নভোচারী ক্রিস হ্যাডফিল্ড। তিনি আরও বলেন, এটি একটি ভালো পদক্ষেপ কারণ যারা বাস্তবিকভাবে মঙ্গল গ্রহে যাবে তাদের সঙ্গে অংশগ্রহণকারীদের মিল থাকা ভালো।

অতীতে রাশিয়ান মার্স ৫০০ নামক একটি সাজানো মঙ্গল অভিযানের প্রচেষ্টা আংশিকভাবে ঠিকমত শেষ হয়নি কারণ অংশগ্রহণকারীরা দৈনন্দিন মানুষের মতো ছিল।

২০১৩ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথে পাঁচ মাস অতিবাহিত করা এবং সেখানে গিটার বাজিয়ে ডেভিড বোয়ির "স্পেস অডিটি" গানের কভার ভিডিও গাওয়া হ্যাডফিল্ড বলেন, সঠিক মানুষের জন্য রাশিয়ার এ প্রচেষ্টা দুর্দান্ত হতে পারতো।

তিনি বলেন, "শুধু ভাবুন আপনি নেটফ্লিক্সকে কত বেশি অনুসরণ করতে পারবেন। যদি তাদের সেখানে বাদ্যযন্ত্র থাকে, আপনি কিছু না জেনেও সেখানে যেতে পারেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারেন একটি কনসার্টের সঙ্গীতশিল্পী হিসেবে।"   

আপনার স্বাভাবিক "জীবনের চাহিদা থেকে এক বছরের জন্য" এক "অবিশ্বাস্য স্বাধীনতা" পেতে পারেন আপনি সেখানে, বলে যোগ করেন তিনি।

সামনের শরতে হ্যাডফিল্ডের "দ্য অ্যাপোলো মার্ডার্স" নামক একটি উপন্যাস বের হতে চলেছে।

মনোভাবই গুরুত্বপূর্ণ, বলেন হ্যাডফিল্ড। এছাড়াও, তিনি উল্লেখ করেন যে, অংশগ্রহণকারীদেরকে ডেমনের ওয়াটনি চরিত্রের মত "অত্যন্ত দক্ষ, উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং স্বাচ্ছন্দ্যের জন্য অন্যের ওপর নির্ভর না করা" ধরনের মানুষ হতে হবে।

সূত্র: এপি নিউজ

Related Topics

টপ নিউজ

মঙ্গল গ্রহ / মঙ্গলগ্রহে অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • মঙ্গল অভিযানে নভোচারীদের চিকিৎসা দিতে এআই চিকিৎসা সেবা চালু করবে গুগল-নাসা
  • পৃথিবী ও মঙ্গলের পরিণতি কী হবে যদি সৌর বায়ু না থাকে?
  • মঙ্গলের নমুনা সংগ্রহের কাজ করবে হেলিকপ্টার
  • মানুষ কি এখন মঙ্গলের বাতাসে শ্বাস নিতে পারবে?
  • মঙ্গলের গিরিখাতে মাত্র ৩ ফুট খুঁড়লেই মিলবে পানির সন্ধান!  

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net