Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
এক আবরারের মৃত্যুর পর আরও ১৭ ‘আবরার’ চান্স পেলেন বুয়েটে

অফবিট

টিবিএস রিপোর্ট
27 October, 2019, 09:20 pm
Last modified: 27 October, 2019, 09:24 pm

Related News

  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান

এক আবরারের মৃত্যুর পর আরও ১৭ ‘আবরার’ চান্স পেলেন বুয়েটে

১ হাজার ৬০টি আসনের বিপরীতে সেই ভর্তি পরীক্ষার মাধ্যমে বুয়েট ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন আরও ১৭ জন শিক্ষার্থী যাদের নামের কোনো না কোনো অংশে ‘আবরার’ শব্দটি রয়েছে
টিবিএস রিপোর্ট
27 October, 2019, 09:20 pm
Last modified: 27 October, 2019, 09:24 pm
৭ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে মারা যান ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

মাত্র ২০ দিন আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের কারণে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু সারাদেশকে নাড়িয়ে দিয়েছিলো। 

মেধাবী এই শিক্ষার্থীর এমন নির্মম মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছিলো বুয়েটসহ সারাদেশের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত ১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ পড়ায় বুয়েট শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে। শোকার্ত ক্যাম্পাসে হয় ভর্তি পরীক্ষা। 

১ হাজার ৬০টি আসনের বিপরীতে সেই ভর্তি পরীক্ষার মাধ্যমে বুয়েট ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন আরও ১৫ জন শিক্ষার্থী যাদের নামের কোনো না কোনো অংশে ‘আবরার’ শব্দটি রয়েছে। এছাড়াও অপেক্ষমাণ তালিকায় আছেন আরো দুজন শিক্ষার্থী যাদের নামের অংশে ‘আবরার’ আছে। 

তবে এর চেয়েও কাকতালীয় যে বিষয় তা হলো, স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষায় যে ভর্তিচ্ছু প্রথম হয়েছেন তার নামও আবরার। প্রথম স্থান অধিকারকারী এই শিক্ষার্থীর পুরো নাম কাজী আবরার মাহমুদ। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন। 

ভর্তি পরীক্ষার মাধ্যমে যে সকল ‘আবরার’ নামের শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পাচ্ছেন-

কাজী আবরার মাহমুদ (১ম) (স্থাপত্য)
আবরার আল শহীদ আবির (৬৬তম)
আবরার মো. মাহির (৮২তম)
আবরার মাহমুদ (১৯৩তম)
কাজী আবরার মাহমুদ (২৪২তম)
মো. আবরার জাহিন (২৯২তম)
আবরার ফাইয়াজ ইরাম (৩০১তম)
আবরার জাহিন নিলয় (৩১৪তম)
মো. আবরার জাহিন চৌধুরী (৩৪৫)
আবরার মিশকাত (৪৭৮তম)
আবরার আহমেদ (৬৭০তম)
আবরার ফাইয়াজ মাহবুব নাশিক (৭৪৮তম)
আবরার হামিম মাসিহ (৮৪৭তম)
মোস্তফা আবরার মাহির (৯১৪তম)
আবরার বিন সালাহ উদ্দিন (৯৩০তম)

অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত হয়েছেন-

মো. মাহির আবরার খান (১০৫৪তম)
আবরার আবদুল্লাহ দিয়াম (১০৭২তম)

Related Topics

টপ নিউজ

আবরার ফাহাদ হত্যা / আবরার ফাহাদ / বুয়েট / ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net