Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
একজন ‘ফূর্তিবাজ’ রাজপুত্রের অকালমৃত্যু, কিছু অমীমাংসিত রহস্য

অফবিট

টিবিএস ডেস্ক
27 October, 2020, 05:20 pm
Last modified: 27 October, 2020, 05:24 pm

Related News

  • মৃত্যুর পর হাসপাতালের বিল দেননি নিয়োগকর্তা; আড়াই বছর পর দেশে ফিরছে ব্রুনাই প্রবাসীর লাশ
  • সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে ব্রুনাইয়ে কর্মী পাঠানো শুরু করছে বাংলাদেশ
  • টানা ১০ দিনের জমকালো অনুষ্ঠান করে বাগদত্তাকে বিয়ে করলেন ব্রুনাইয়ের রাজপুত্র আব্দুল মতিন
  • বাংলাদেশের ছাগল ‘উপহার’ পাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান
  • ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

একজন ‘ফূর্তিবাজ’ রাজপুত্রের অকালমৃত্যু, কিছু অমীমাংসিত রহস্য

রূপকথার ‘প্রিন্স চার্মিং’য়ের মতো জীবন কাটাতে ভালোবাসা ব্রুনাইয়ের রাজপুত্র আবদুল আজিম লন্ডন ও হলিউড তারকাদের ভিড়ে দিনযাপন করলেও তার জীবনে ‘হ্যাপি এন্ডিং’ আসেনি।
টিবিএস ডেস্ক
27 October, 2020, 05:20 pm
Last modified: 27 October, 2020, 05:24 pm
২০১২ সালে লন্ডনের ডরচেস্টার হোটেলে গায়িকা মারিয়া ক্যারি ও অভিনেত্রী ফে ডানেওয়ের সঙ্গে ব্রুনাই রাজপুত্র আজিম। ছবি: রিচার্ড ইয়ং/রেক্স

লন্ডনের ব্রমলি অঞ্চলের চার্চিল থিয়েটারে সারিবদ্ধ জনসমাগম- এমন দৃশ্য এর আগে দেখা যায়নি। কার পার্কিংয়ে একের পর এক ধেয়ে আসছে তাগড়া লিমুজিন গাড়ি। বোঝায় যায়, কোনো রাজকীয় আয়োজন রয়েছে ওই থিয়েটারে।

পার্টিতে, পামেলা অ্যান্ডারসনের সঙ্গে। ছবি: রিচার্ড ইয়ং/রেক্স ফিচারস

ঘটনাটি ২০০৮ সালের বড়দিনের দিনকয়েক আগের। ব্রুনাইয়ের রাজপুত্র আজিমের বয়স তখন ২৬, থাকেন লন্ডনে। নিজের প্রিয় পুতুলনাচ শো 'সিন্ডারেলা' দেখাতে ছোট ভাই-বোনদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ কারণেই এমন এলাহি আয়োজন!

আর এর মাধ্যমেই ব্রুনাইয়ের চরম ধনী সুলতান হাসান-আল বলকিয়াহের দ্বিতীয় পুত্রের পার্টিপ্রেম সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে রূপকথার 'প্রিন্স চার্মিং'য়ের মতো ফূর্তির জীবন কাটাতে ভালোবাসা রাজপুত্র আবদুল আজিম লন্ডন ও হলিউড তারকাদের ভিড়ে দিনযাপন করলেও তার জীবনে 'হ্যাপি এন্ডিং' বা সুখের সমাপ্তি আসেনি।

২০০৭ সালে, লন্ডন ফ্যাশন উইকে সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের সঙ্গে। ছবি: গেটি ইমেজ

এ সপ্তাহের ঘোষণা করা হয়, দীর্ঘ রোগভোগের পর ৩৮ বছর বয়সে মারা গেছেন অবিবাহিত ওই রাজপুত্র।

সূত্রমতে, শনিবার (২৪ অক্টোবর) নিজ দেশেই মারা গেছেন আজিম। সেদিনই রাজধানী বন্দর সেরি বেগাওয়ানকে তাকে দাফন করা হয়।

রাজপুত্র আজিমের জানাজা। ছবি: আরটিবি নিউজ

তার অন্ত্যেষ্টিক্রিয়ায় পরিবার-পরিজন হাজির থাকলেও এক সময় যাদের 'বন্ধু' হিসেবে গণ্য করতেন, সেই তারকাদের কাউকে দেখা যায়নি।

সেই 'বন্ধু'দের মধ্যে অভিনেত্রী রাকেল ওয়েলচ ও সুপারমডেল নাওমি ক্যাম্পবেল থেকে শুরু করে গায়িকা মারিয়া ক্যারি ও 'বেওয়াচ'তারকা পামেলা অ্যান্ডারসনও ছিলেন। এদের মধ্যে আজিমের ৩০তম জন্মদিনের পার্টিতে পামেলা তো গানও শুনিয়েছেন!

২০১৬ সালের কোনো এক পার্টিতে দুই অভিনেত্রী স্টেফানি বিচেম ও জোয়ান কলিন্সের সঙ্গে। ছবি: রিচার্ড ইয়ং/রেক্স

সাবেক 'বিগ ব্রাদার' প্রতিযোগী ও প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব জেড গুডির সঙ্গেও একটা সময় বিশেষ ঘনিষ্ঠতা ছিল আজিমের।

তিনি এমনই 'ফূর্তি'র দুনিয়ায় জীবন কাটাতেন, যেটির প্রতি ইসলামি রক্ষণশীল দেশের শাসকগোষ্ঠী হিসেবে তার পরিবারের সমর্থন বা অনুমোদন ছিল না।

এই তো, গত বছরই ব্রিটিশ সেনাবাহিনীর সাহায্যে সুরক্ষিত ওই তেলসমৃদ্ধ দেশে সমকামের শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান করা হয়েছিল। তবে এর প্রতিবাদে দেশটির সঙ্গে ব্যবসায় বয়কটের ডাক পৃথিবীর নানা প্রান্ত থেকে দেওয়া হলে সেই বিধান প্রত্যাহার করতে বাধ্য হন সুলতান।

মে ২০১৬, লন্ডনে হ্যারি বারে এক অনুষ্ঠানে অভিনেত্রী এলিজাবেথ হার্লির সঙ্গে। ছবি: রিচার্ড ইয়ং/রেক্স

বলে রাখা ভালো, এ ধরনের বিধান রাজপুত্র আজিমের জন্যও ছিল অস্বস্তিকর; কেননা বেশ কিছু সমকামী বন্ধু ছিল তার। ধনী ওই ইসলামি রাজপরিবারের সদস্যরা ওই বিধানের উল্টো জীবনযাপনে যে অভ্যস্ত, আজিম ছিলেন তার জলজ্যান্ত প্রমাণ।

অবশ্য তার চাচা ও সুলতানের ছোটভাই- রাজপুত্র জেফ্রি বহুকাল ধরেই পরিবারে 'প্লেবয়' হিসেবে খ্যাত। সময়ের ব্যবধানে জেফ্রি যেখানে অপেক্ষাকৃত 'শালীন' জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন, পরের প্রজন্ম সেখানে পৃথিবী চষে বেড়ানোর পথে সদা-আগুয়ান। এই যেমন, রাজপুত্র আজিম পড়াশোনা করেছেন লন্ডনে।

ধারণা করা হয়, নিজের ছোটভাইয়ের সঙ্গ থেকে দূরে রাখতেই আজিমকে লন্ডনে বড় করেছেন সুলতান। সেই প্রচেষ্টা যে খুব একটা কাজে দেয়নি, বলাই বাহুল্য। মাত্র এক সপ্তাহ পড়াশোনা করে রয়েল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট ছেড়ে দিয়েছিলেন আজিম। পরিবারের আশা ছিল, পড়াশোনায় বড় ভাইয়ের অনুসারী হবেন তিনি। কিন্তু সেই আশায় গুঁড়েবালি দিয়ে 'উন্মত্ত' জীবন বেছে নেন তিনি।

নিজের ২৫তম জন্মদিনের পার্টিতে, আমেরিকান মডেল জেরি হলের সঙ্গে। ছবি: ফিল্মম্যাজিক

বলে রাখা ভালো, সুলতানের বড় ছেলে ও ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্স বিল্লাহ অক্সফোর্ডের ম্যাগডালেন কলেজে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষ করেছেন।

অন্যদিকে, ফিল্ম প্রডিউসার হওয়ার স্বপ্ন দেখতেন আজিম। এ কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের নাম গর্বের সঙ্গে আজিম বলকিয়াহ বলে জাহির করতেন।

কোনো কোনো চলচ্চিত্রের আংশিক প্রযোজনাও করেছেন তিনি। এরমধ্যে রয়েছে হিলারি সোয়াঙ্ক অভিনীত 'ইউ আর নট ইউ' চলচ্চিত্র।

২০০৭ সালে, মাইকেল জ্যাকসনের সঙ্গে। ছবি: ফিল্মম্যাজিক

এরপর অস্কার ওয়াইল্ডকে ঘিরে রুপার্ট এভারেটের লেখা এবং এমিলি ওয়াটসন ও কলিন ফার্থ অভিনীত সমকামী প্রেমের কাহিনির চলচ্চিত্র 'দ্য হ্যাপি প্রিন্স'-এর নির্বাহী প্রযোজক ছিলেন এই ব্রুনাই রাজপুত্র।

স্টুডিও সিস্টেমের বাইরে, নিজের সম্পদ ও অবস্থান ব্যবহার করে, ব্রিটেন ও অন্যত্র বেশকিছু ভালো কাজেও নিজেকে জড়ান আজিম। এরমধ্যে রয়েছে 'মেক-অ্যা-উইশ ফাউন্ডেশন' ও 'ফ্যাশন ফর রিলিফ'।

মারিয়া ক্যারিসহ বেশ কিছু তারকা হয়ে ওঠেন তার নিয়মিত আড্ডার বন্ধু; অন্যদের আগ্রহ যে তার ব্যাংক ব্যালেন্সের দিকেই বেশি ছিল, সে কথা না বললেও চলে!

সুপারমডেল ক্লাউডিয়া শিফারের সঙ্গে। ছবি: অ্যালান ডেভিডসন

আসলে, কেট মস কিংবা ক্লাউডিয়া শিফারের মতো সুপারমডেলদের সঙ্গে ছবি তোলার আকাঙ্ক্ষা ও সেটি পূরণ সম্পর্কে আজিম নিজেই মাঝে মধ্যে রসিকতা করতেন। 'বোঝাতে চাই, তাদের সঙ্গে আগেই দেখা হয়েছে আমার,' একবার বলেন তিনি, 'তবে তাদের সঙ্গে আড্ডা দিইনি বা ঘোরাঘুরি করিনি।'

এমন রসিকতার আড়ালে থাকা বেদনা ঠিকই টের পাওয়া যায়!

  • সূত্র: ডেইলি মেইল, যুক্তরাজ্য

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ / ফিচার

ব্রুনাই / রাজপুত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • মৃত্যুর পর হাসপাতালের বিল দেননি নিয়োগকর্তা; আড়াই বছর পর দেশে ফিরছে ব্রুনাই প্রবাসীর লাশ
  • সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে ব্রুনাইয়ে কর্মী পাঠানো শুরু করছে বাংলাদেশ
  • টানা ১০ দিনের জমকালো অনুষ্ঠান করে বাগদত্তাকে বিয়ে করলেন ব্রুনাইয়ের রাজপুত্র আব্দুল মতিন
  • বাংলাদেশের ছাগল ‘উপহার’ পাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান
  • ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net