Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
ফটোগ্রাফারের অনুমতি ছাড়া কবুতরের ছবি ব্যবহার করায় ১.২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে কোম্পানি 

অন্যান্য

টিবিএস ডেস্ক
23 December, 2022, 10:35 pm
Last modified: 23 December, 2022, 10:47 pm

Related News

  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের কোনো ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিল বন্দর কর্তৃপক্ষ
  • কবি নজরুলের ৫০ বছর ধরে বাক্সবন্দী ছবি, প্রথম প্রকাশ্যে এল টিবিএসের হাত ধরে
  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

ফটোগ্রাফারের অনুমতি ছাড়া কবুতরের ছবি ব্যবহার করায় ১.২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে কোম্পানি 

ডেনিস ‘বার্ড বি গন’ কোম্পানির এ অসদুপায় সম্পর্কে জানতে পেরে ক্ষুব্ধ হন এবং ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করে দেন। মামলার পর ‘বার্ড বি গন’ তাদের সকল পণ্যের মোড়ক থেকে ‘উড়ন্ত কবুতর’ এর ছবিটি সরিয়ে ফেলে।
টিবিএস ডেস্ক
23 December, 2022, 10:35 pm
Last modified: 23 December, 2022, 10:47 pm

পাখি সংক্রান্ত পণ্য তৈরি ও বিপণনের ক্ষেত্রে 'বার্ড বি গন' কোম্পানিটির সারাবিশ্বে জনপ্রিয়তা রয়েছে। কোম্পানিটি নিজেদের পণ্য বিপণনের ক্ষেত্রে প্রমোশনাল কাজে বিভিন্ন ধরণের ছবি ব্যবহার করে থাকে। আর তারই ফলশ্রুতিতে মূল ফটোগ্রাফারের অনুমতি ছাড়া একটি কবুতরের ছবি ব্যবহার করায় 'বার্ড বি গন' কোম্পানিকে ক্ষতিপূরণ বাবদ ১.২ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। খবর পেটাপিক্সেলের।

ঘটনার শুরু আজ থেকে ২৩ বছর আগে। ১৯৯৯ সালে ডেনিস নামের এক ফটোগ্রাফার মিয়াড ফটোগ্রাফি নামের এক কোম্পানির পক্ষ হয়ে উড়ন্ত কবুতরের একটি ছবি তোলেন। ডেনিসের তোলা ছবিটি প্রথমদিকে মিয়াড ফটোগ্রাফির অনুমতিক্রমেই 'বার্ড বি গন' কোম্পানি ব্যবহার করতে থাকে। কিন্তু সমস্যার শুরু ২০০৩ সালে, যখন 'বার্ড বি গন' কোম্পানিটি নিজেদের বিজ্ঞাপন দেওয়া শুরু করে। বিজ্ঞাপন শুরু করার পর কোম্পানিটির সাথে ফটোগ্রাফার ডেনিস ও মিয়াড ফটোগ্রাফির সম্পর্কের ইতি ঘটে।

বার্ড বি গনের বিজ্ঞাপন; সূত্র: পেটাপিক্সেল

২০০৩ সালে ডেনিস ও মিয়াড ফটোগ্রাফির সাথে সম্পর্কের ইতি ঘটলেও ২০০৫ সালে 'বার্ড বি গন' কোম্পানিটি তাদের বেশ কিছু পণ্যের প্যাকেজিং ও প্রমোশনে ডেনিসের তোলা 'উড়ন্ত কবুতর' এর ছবিটি ব্যবহার করে। শুধু তাই নয়, 'বার্ড বি গন' কর্তৃপক্ষ ডেনিস কিংবা মিয়াদ ফটোগ্রাফিকে না জানিয়েই ছবিটি নিজেদের নামে কপিরাইট করে নিতে আবেদন করে। কিন্তু বিপত্তি বাঁধে যখন ২০১৭ সালে 'বার্ড বি গন' কোম্পানির একজন কর্মী কপিরাইট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ফটোগ্রাফার ডেনিসকে ছবিটি তোলার তারিখ সম্পর্কে জানতে মেইল করেন। 

আদালতের কাগজ থেকে পাওয়া বিজ্ঞাপনের ছনি; সূত্র: পেটাপিক্সেল

ডেনিস 'বার্ড বি গন' কোম্পানির এ অসদুপায় সম্পর্কে জানতে পেরে ক্ষুব্ধ হন এবং ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করে দেন। মামলার পর 'বার্ড বি গন' তাদের সকল পণ্যের মোড়ক থেকে 'উড়ন্ত কবুতর' এর ছবিটি সরিয়ে ফেলে। কিন্তু কোম্পানিটি দাবি করে যে, উক্ত ছবিটি ব্যবহারের জন্য ফটোগ্রাফার তাদের অনুমতি দিয়েছিল। এদিকে একই বছরে ছবিটির মালিক ফটোগ্রাফার ডেনিস মৃত্যুবরণ করলে মামলাটি জটিল আঁকার ধারন করে।

তবে সুবিচার নিশ্চিতের ক্ষেত্রে হাল ছাড়েননি ডেনিসের কন্যা। আইনজীবীকে সাথে নিয়ে বাদী হিসেবে মামলাটি লড়েছেন শেষ পর্যন্ত। অবশেষে সম্প্রতি ম্যাজিস্ট্রেট স্টিভ কিমের নেতৃত্বে দুই ধাপের বিচার শেষে লস এঞ্জেলসের ফেডারাল জুরি 'বার্ড বি গন' কোম্পানিকে কপিরাইট আইনে দোষী সাব্যস্ত করেন। আর এ অসদুপায় অবলম্বলনের জন্য কোম্পানিটিকে আদালত ১.২ মিলিয়ন ডলারের জরিমানা করে।  

পণ্যের গায়ে ফটোগ্রাফারের ছবি; সূত্র: পেটাপিক্সেল

মামলার বাদী পক্ষের আইনজীবী জানান, বাবার পক্ষে মামলার লড়াই করে জয়ী হওয়ার পর ডেনিসের কন্যা আবেগি হয়ে যান এবং খুশিতে কান্না করে দেন। অন্যদিকে 'বার্ড বি গন' কোম্পানির আইনজীবী ভ্যান লবেন জানান, বাদী পক্ষের পক্ষ থেকে যথেষ্ট তথ্য প্রমাণ তাঁরা আদালতে হাজির করতে পারেন নি। এছাড়াও আদালতের পক্ষ থেকে অনেক বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। তাই 'বার্ড বি গন' কোম্পানি মামলাটি পুনর্বিবেচনার জন্য আবারও আপিল করবেন। 
 

Related Topics

টপ নিউজ

ছবি / কপিরাইট / ক্ষতিপুরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের কোনো ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিল বন্দর কর্তৃপক্ষ
  • কবি নজরুলের ৫০ বছর ধরে বাক্সবন্দী ছবি, প্রথম প্রকাশ্যে এল টিবিএসের হাত ধরে
  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net