৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর: স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত এলাকা
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী-সন্তান, শ্বশুর ও আরেক বাংলাদেশির মরদেহ ২২ আগস্ট বেনাপোল সীমান্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় স্বজনরা বলেন, এ প্রাণহানির দায় পশ্চিমবঙ্গ সরকারের এড়ানোর সুযোগ নেই।
