কেন জাতিসংঘের বকেয়া পরিশোধ করছে না যুক্তরাষ্ট্র?
ঘোর আর্থিক সংকটের মুখে পড়েছে আশি বছরের পুরোনো বিশ্ব সংস্থা জাতিসংঘ। সদস্য দেশগুলোর কাছে বকেয়া জমতে জমতে অবস্থা এখন এতটাই নাজুক যে, কর্মচারীদের বেতন দেওয়া ও দৈনন্দিন কার্যক্রম চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, সদস্য রাষ্ট্রগুলোর চাঁদা না দেওয়ার কারণেই এই "আসন্ন আর্থিক ধস" তৈরি হয়েছে। এই চরম সংকটের প্রধান কারণ- জাতিসংঘ বাজেটে একক বৃহত্তম অবদানকারী দেশ যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের বকেয়া। গত মে মাসের তথ্য অনুযায়ী, জাতিসংঘের কাছে ওয়াশিংটনের বকেয়ার পরিমাণ ছিল ৪ বিলিয়ন ডলারেরও বেশি।
