ইরান যুদ্ধের প্রভাবে কী পরিবর্তন আসছে এশিয়ায়?
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে ষষ্ঠ মাসে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের। এ কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে কিছু গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। এতে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে এশিয়ার মিত্ররা।
