হ্যারি-মেগানের ব্রিটেন প্রত্যাবর্তনের গুঞ্জন, সত্যিই কি ফিরছেন তাঁরা?
যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থায়ী হওয়ার দীর্ঘ ছয় বছর পর, আবারো খবরের শিরোনামে যুক্তরাজ্যের রাজপুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি- পরিবারসহ আবারও যুক্তরাজ্যে পাকাপাকিভাবে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন এই হাই-প্রোফাইল দম্পতি।
