শ্যামলী এনআর পরিবহনকে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
বুধবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারক কেএম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর বেঞ্চ ভিকটিমদের পরিবারের দায়ের করা ক্ষতিপূরণ দাবির রিট শুনানি শেষে এই নির্দেশ জারি করেন।
