সব রেকর্ড ভেঙে একদিনে সাড়ে ১১ হাজার রোগী শনাক্ত, প্রাণ গেল ১৬৩ জনের

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ১৬৩ জনের মৃত্যু হয়েছে যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। নতুন করে ভাইরাসটি ধরা পড়েছে ১১ হাজার ৫২৫ জনের দেহে; শনাক্তের দিক থেকে যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।