চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অস্বস্তির রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের গ্রুপ পর্বে ১৫ গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ কোনো ক্লাবের এটিই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক মৌসুমে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড।