চুল কেটে ইরানি নারীদের সঙ্গে সংহতি জানালেন ইইউ পার্লামেন্টের সুইডিশ আইনপ্রণেতা
ইরানি নারীদের আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখার পর তিনি একটি কাঁচি বের করে তার চুল কাটতে কাটতে কুর্দি ভাষায় উচ্চারণ করেন ‘জিন, জিয়ান, আজাদি’, যার বাংলা তর্জমা দাঁড়ায় ‘নারী, জীবন, মুক্তি’।
