Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
বড় লিড নিয়ে থামলো ক্যারিবীয়রা, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
27 June, 2022, 12:45 am
Last modified: 27 June, 2022, 12:58 am

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

বড় লিড নিয়ে থামলো ক্যারিবীয়রা, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

দ্বিতীয় ইনিংস শুরুর আগেই ইনিংস হারের শঙ্কায় পড়ে যেতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই শঙ্কা ক্রমেই বাড়ছে।
টিবিএস রিপোর্ট
27 June, 2022, 12:45 am
Last modified: 27 June, 2022, 12:58 am

প্রথম ইনিংসে অল্পতেই অলআউট হওয়ার প্রভাব বুঝতে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংস শুরুর আগেই ইনিংস হারের শঙ্কায় পড়ে যেতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই শঙ্কা ক্রমেই বাড়ছে। প্রথম ইনিংসেই ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এবারও ভালো শুরু করতে পারেনি। আসা-যাওয়ার মিছিলে বিপদ বাড়ছে তাদের।  

৪ রানের মধ্যেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে হারানো বাংলাদেশ আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কেও কিছুক্ষণ পর হারায়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ মুহূর্তে বিদায় নেন এনামুল হক বিজয়ও। কেমার রোচের বোলিং তোপে ৮.৫ ওভারে ৩২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ১০ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। ইনিংস হারের হাত থেকে বাঁচতে সফরকারীদের আরও ১৪৩ রান করতে হবে। 

ইনিংসের তৃতীয় ওভারেই তামিমকে ফিরিয়ে দেন রোচ। ক্যারিবীয় পেসারের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তামিম। বাংলাদেশ ওপেনারকে ফেরানোর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট পূর্ণ হয়েছে রোচের, ছাড়িয়ে গেছেন কিংবদন্তি মাইকেল হোল্ডিংকে।

প্রথম ইনিংসে ১০ রান করা জয়কে তুলনামূলক সাবলীল মনে হচ্ছিল এই ইনিংসে। কিন্তু তার পথচলাও দীর্ঘ হতে দেননি রোচ। ১৩ রান করা তরুণ ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। কিছুক্ষণ পর বিজয়কেও পথ ভুলিয়ে দেন রোচ। দারুণ এক ডেলিভারিতে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৮ বছর পর টেস্ট খেলতে নামা বিজয় আগের ইনিংসে ২৩ রান করেন, এই ইনিংসে করেন ৪ রান। তার বিদায়ের পরই বৃষ্টি শুরু হয়। উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। 

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কাইল মেয়ার্সের অসাধারণ ১৪৬ রানের সুবাদে ৪০৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৩৪ রান। ৪০০'র বেশি সংগ্রহ গড়ে এই ইনিংসেই ১৭৪ রানে এগিয়ে যায় স্বাগতিকরা। মেয়ার্সের আগে ক্যারিবীয়দের হয়ে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, ৫১ রান করেন তিনি। 

এ ছাড়া জন ক্যাম্পবেল ৪৫, রেমন রেইফার ২২, জার্মেইন ব্ল্যাকউড ৪০, জশুয়া ডা সিলভা ২৯ ও কেমার রোচ ১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট নেন ডানহাতি পেসার খালেদ আহমেদ, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা। বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে বিদেশের মাটিতে ৫ উইকেট নিলেন খালেদ। ৩টি উইকেট নেন ডানহাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের শিকার ২ উইকেট। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net