Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ম্যারাডোনার মৃত্যুতে নতুন মোড়, বিচারের মুখোমুখি ৮ চিকিৎসা কর্মী

খেলা

টিবিএস ডেস্ক
23 June, 2022, 11:15 am
Last modified: 23 June, 2022, 11:26 am

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

ম্যারাডোনার মৃত্যুতে নতুন মোড়, বিচারের মুখোমুখি ৮ চিকিৎসা কর্মী

অভিযুক্ত ৮ জনকেই হত্যা অপরাধ আইনের সংজ্ঞা অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে। 
টিবিএস ডেস্ক
23 June, 2022, 11:15 am
Last modified: 23 June, 2022, 11:26 am
ছবি: সংগৃহীত

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে ৮ চিকিৎসা কর্মীকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার পেনাল কোড। তাদের বিরুদ্ধে অভিযোগ, অসুস্থ ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা করেছিলেন তারা।

আর্জেন্টিনার একটি মেডিকেল প্যানেল ম্যারাডোনার চিকিৎসায় 'ঘাটতি ও অনিয়ম' থাকার প্রমাণ দেওয়ার পর হত্যামূলক অপরাধ বিচারের আদেশ দিয়েছেন দেশটির একজন বিচারক। 

২০২০ সালের নভেম্বরে বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। 

নভেম্বরের শুরুতে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি।

তার মৃত্যুর কয়েকদিন পর আর্জেন্টিনার প্রসিকিউটররা তার চিকিৎসার সঙ্গে জড়িত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন।

গত বছর ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্তের জন্য গঠন করা হয় একটি মেডিকেল প্যানেল। ২০ জন বিশেষজ্ঞের ওই প্যানেল জানায়, ম্যারাডোনার মেডিকেল টিম তার চিকিৎসায় ঘাটতি এবং বেপরোয়া পদ্ধতিতে কাজ করেছে। ঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পেলে ম্যারাডোনার বেঁচে থাকার সুযোগ ছিল। 

আদালতের রায়ও একই সিদ্ধান্তে পৌঁছেছে, যথাযথ চিকিৎসা পেলে হয়তো 'বেঁচে থাকার আরও ভালো সুযোগ পেতেন' ম্যারাডোনা।

চিকিৎসায় অবহেলার দায়ে অভিযুক্তদের মধ্যে রয়েছেন, ম্যারাডোনার নিউরোসার্জন এবং ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুক, একজন মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী, দুইজন ডাক্তার, দুইজন নার্স এবং তাদের বস। তবে তারা সবাই ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন।

অভিযুক্ত ৮ জনকেই হত্যা অপরাধ আইনের সংজ্ঞা অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে। 

আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদিও বিচারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

দিয়াগো ম্যারাডোনা / ফুটবল কিংবদন্তি / ফুটবল / হত্যা / ম্যারাডোনার মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net