Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ইউক্রেন যুদ্ধ: সৌদিকে পেছনে ফেলে চীনের সর্ববৃহৎ জ্বালানি তেল সরবরাহক এখন রাশিয়া 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
20 June, 2022, 06:45 pm
Last modified: 20 June, 2022, 06:51 pm

Related News

  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • তেল সংকটে কদর বাড়ছে পরিচ্ছন্ন জ্বালানির, সবচেয়ে বেশি লাভবান নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ: সৌদিকে পেছনে ফেলে চীনের সর্ববৃহৎ জ্বালানি তেল সরবরাহক এখন রাশিয়া 

আমদানি তথ্য আরও নির্দেশ করছে যে, চীনের কড়াকড়ি রকম কোভিড বিধিনিষেধের কারণে অর্থনীতি আগের চেয়ে কিছুটা গতি হারালেও রাশিয়া থেকে তেল কেনা বেড়েছে দেশটির। অর্থাৎ, চীন চাহিদার চেয়ে বেশি তেল মজুদ করছে। জ্বালানির আগুন দরের বিশ্ববাজার পরিস্থিতিতে মস্কোর দেওয়া মূল্যছাড় চীনকে আকৃষ্ট করছে আরও বেশি।
টিবিএস রিপোর্ট 
20 June, 2022, 06:45 pm
Last modified: 20 June, 2022, 06:51 pm
ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিবিসি

ছাড়কৃত মূল্যে তেল বিক্রি করে চীনের জ্বালানি তেলের বাজার মাত করছে রাশিয়া। বেইজিংয়ের কাছে এরমধ্যেই বিক্রি করেছে অন্য যেকোনো রপ্তানিকারকের চেয়ে বেশি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য চড়া রয়েছে। চীনের মতো বড় পণ্য প্রস্তুতকারক অর্থনীতির জন্য যা রীতিমতো মাথাব্যথার কারণ। কিন্তু, দুনিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির ভাগ্যের চাকা খুলে দিয়েছে ইউক্রেন যুদ্ধ এবং তার ফলে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা। রাশিয়াকে এসব নিষেধাজ্ঞা নাগপাশ কাটাতে ভারত ও চীনসহ বড় ক্রেতাদের কাছে সুলভে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল।

মে মাসের আমদানি তথ্য অনুসারে, এ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ বেশি তেল কিনেছে চীন। ফলে গত মে'তে- সৌদি আরবকে পিছু হটিয়ে চীনে প্রধান তেল বিক্রিকারী দেশ হয়েছে রাশিয়া।

আমদানির তথ্য আরও নির্দেশ করে যে, কোভিড বিধিনিষেধের কারণে চীনের অর্থনীতি আগের চেয়ে কিছুটা গতি হারানোর পরও রাশিয়া থেকে তেল কেনা বেড়েছে দেশটির। অর্থাৎ, চীন চাহিদার চেয়ে বেশি তেল কিনেও মজুদ করছে। জ্বালানির আগুন দরের বিশ্ববাজার পরিস্থিতিতে মস্কোর দেওয়া মূল্যছাড় চীনকে আকৃষ্ট করছে আরও বেশি।

তবে এতে ভূরাজনৈতিক সমীকরণ থাকতেও পারে।

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে শীতকালীন অলিম্পিকে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় তিনি তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং এর সাথেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন- এমন ধারণা বিশেষজ্ঞদের।
গত ফেব্রুয়ারির ইউক্রেন যুদ্ধপূর্ব ওই সময়ে এক যৌথ ঘোষণা দেয় চীন ও রাশিয়া । এতে বলা হয়, উভয় দেশের বন্ধুত্ব 'অনন্ত'। অর্থাৎ, এই সম্পর্ক কোনো নির্দিষ্ট সীমারেখায় বাঁধাধরা নয়- এমন বার্তা দেওয়া হয়।

পশ্চিমা গণমাধ্যম ইঙ্গিত দিতে চাইছে, হয়তো একারণেই চীন যুদ্ধের সময়ে রাশিয়ার তেল কেনা বাড়িয়েছে। তবে মূল্যছাড়ের দিকটি অস্বীকার করেনি বিবিসি। গণমাধ্যমটি জানাচ্ছে, মস্কো বিপুল ছাড় দেওয়ায় গত কয়েক মাস ধরেই বাড়ছিল চীনের রাশিয়ান ক্রুড (অপরিশোধিত তেল) ক্রয়। ইউরোপ ও আমেরিকা ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল কেনা কমাচ্ছে। দিয়েছে ভবিষ্যৎ রপ্তানি দুরূহ করার মতো বিধিনিষেধ। আর সেকারণে মস্কো আকর্ষণীয় মূল্যে ক্রুড বিক্রি করছে।

বৃহত্তম প্রতিবেশী চীনে পাইপলাইন ও জাহাজ দুভাবেই তেল রপ্তানি করে রাশিয়া। প্রধান পাইপলাইন হলো- ইস্ট সাইবেরিয়ান পাইপলাইন। উভয় ব্যবস্থায় গত মাসে মোট ৮ লাখ ৪২ হাজার টন ক্রুড রপ্তানি করেছে রাশিয়া। চীনের শুল্ক কর্তৃপক্ষ- চাইনিজ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে এসব তথ্য।  

আগের মাসগুলোয় চীনের শীর্ষ ক্রুড রপ্তানিকারক ছিল সৌদি আরব। তবে মে'তে সৌদির ৭ লাখ ৮২ হাজার মেট্রিক টনকে ছাড়িয়ে যায় মস্কোর সরবরাহ। 

রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে ইউরোপিয় ইউনিয়ন। গত মার্চেই রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউরোপিয় ইউনিয়নও চলতি বছরের শেষদিকে সমুদ্রপথে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা কার্যকর করবে। এভাবে মস্কোকে ইউক্রেনে আগ্রাসনের শাস্তি দিতে চাই পশ্চিমারা।

কিন্তু, তাতে কেবল বিশ্ববাজারে জ্বালানির দামই আকাশ ছুঁয়েছে। সাধারণ ভোক্তারাও এখন সস্তায় জ্বালানি পেতে উন্মুখ। এই বাস্তবতায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির ডিসকাউন্ট মূল্যে তেল কেনার আগ্রহ অস্বাভাবিক নয়। একই কারণে ভারতও রাশিয়ার তেল কেনা বাড়িয়েছে।

ক্রুডের মূল্যবৃদ্ধি এবং নয়া-ক্রেতাদের এই আগ্রহের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়ার জ্বালানি রপ্তানির আয় বেড়েছে যুদ্ধ শুরুর পরবর্তী সময়ে। 

যুদ্ধের আগে চীন যদি রাশিয়ার ১০ ব্যারেল ক্রুড তেল কিনতো; তার বিপরীতে একটি কিনতো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ফলে এই এক ব্যারেলের ক্রেতার যে ঘাটতি তা সহজেই পূরণ করে দিচ্ছে চীন।

তবে এরমধ্যেই কিছুটা কমতে শুরু করেছে রাশিয়ার তেল বিক্রির আয়। জ্বালানির বিকল্প উৎসে ইউরোপের অন্য ক্রেতারা চলে গেলে তা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। 


সূত্র: বিবিসি 
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

অপরিশোধিত জ্বালানি তেল / চীন / রাশিয়া / ইউক্রেন যুদ্ধ / ক্রুড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • তেল সংকটে কদর বাড়ছে পরিচ্ছন্ন জ্বালানির, সবচেয়ে বেশি লাভবান নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net