Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বাইডেনের ‘ভুল পরিকল্পনায়’ যুক্তরাষ্ট্রের জ্বালানিখাত এখন ‘জরুরি অবস্থায়’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 June, 2022, 02:30 pm
Last modified: 19 June, 2022, 03:12 pm

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

বাইডেনের ‘ভুল পরিকল্পনায়’ যুক্তরাষ্ট্রের জ্বালানিখাত এখন ‘জরুরি অবস্থায়’

“আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে বাইডেন প্রশাসনের ব্যর্থ পরিকল্পনা একটি জরুরি অবস্থা সৃষ্টি করেছে। এটি নেতৃত্বের এক বিশাল ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।”
টিবিএস ডেস্ক
19 June, 2022, 02:30 pm
Last modified: 19 June, 2022, 03:12 pm

রাশিয়া-ইউক্রেন সংঘাত ও একে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার দরুন জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। আর গ্যাসের এমন লাগামহীন দাম বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের 'নেতৃত্বের ব্যর্থতাকে' দুষলেন মার্কিন তেল ও গ্যাস অ্যাসোসিয়েশনের প্রধান টিম স্টুয়ার্ট। 

শনিবার (১৮ জুন) 'ক্যাভুটো লাইভ' নামক এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে বাইডেন প্রশাসনের পরিকল্পনার ব্যর্থতা একটি জরুরি অবস্থা সৃষ্টি করেছে। এটি নেতৃত্বের এক বিশাল ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।"

গত শনিবার (১১ জুন) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছাড়ায় ৫ ডলার। তবে, এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমে ৪.৯৯ ডলারে এসে ঠেকেছে। তারপরেও স্বাভাবিক সময়ের তুলনায় এই দাম অনেক বেশি বলেই উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

চলমান সংঘাত ও অবরোধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির হারও বেড়েছে যুক্তরাষ্ট্রে। বিগত চার দশকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে মুদ্রাস্ফীতি। আর এসবের প্রভাব মোকাবেলায় সুদহার বাড়িয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। গেল বুধবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা জানায় সংস্থাটি। ১৯৯৪ সালের পর এই প্রথম সুদহার এতটা বাড়ানো হয়েছে দেশটিতে। 

জ্বালানির দাম বৃদ্ধির জন্য তেল ও গ্যাস শিল্প কর্তৃপক্ষকে দোষ দিয়ে লাভ হবে না বলে জানান টিম স্টুয়ার্ট। তিনি বলেন, "বুধবার তারা (বাইডেন প্রশাসন) দাম বৃদ্ধির জন্য তেল ও গ্যাস শিল্পের ওপর অভিযোগ এনেছে; আমরা নাকি সমাধানে যথেষ্ট করছি না। অথচ আমরা এখন আমাদের পরিশোধন ক্ষমতার ৯৫ শতাংশ ব্যবহার করছি।" 

এদিকে, জ্বালানি সংকট মোকাবেলায় উৎপাদন ও সরবরাহ বাড়াতে প্রেসিডেন্ট বাইডেন 'জরুরি ক্ষমতা' ব্যবহারের হুমকি দিয়েছেন। তবে, এই পদক্ষেপ হোয়াইট হাউস প্রশাসনের বিগত ১৮ মাসে নেওয়া সিদ্ধান্তগুলোকে বদলে দেবে না বলে উল্লেখ করেন স্টুয়ার্ট।

তিনি বলেন, "এই সপ্তাহে হোয়াইট হাউসের সঙ্গে বিশেষ কথোপকথনের সময় উত্পাদন এবং সরবরাহ বাড়াতে জরুরি ক্ষমতা আহ্বানের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। এখানে বিড়ম্বনার বিষয় হল, এর মাধ্যমে কী গত ১৮ মাসে নেওয়া তাদের নীতিগত সিদ্ধান্তগুলোকে তারা বদলাতে পারবেন? এটি সত্যিই অবিশ্বাস্য যে, যদি তারা এটি করেন তাহলে আমরা সেই পথেই এগোবো।" 

  • সূত্র: ফক্স নিউজ

Related Topics

টপ নিউজ

জ্বলানি সংকট / যুক্তরাষ্ট্র / বাইডেন প্রশাসন / তেল-গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net