Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ব্যারিস্টার আব্দুল হালিমকে প্রাণণাশের হুমকির ঘটনায় আসক ও ব্লাস্টের বিবৃতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2020, 01:25 pm
Last modified: 17 March, 2020, 01:26 pm

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি আসকের
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • রংপুরে ৪ খুন: পুলিশের ব্যাখ্যা নিয়ে ওঠা প্রশ্ন তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি আসকের
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক
  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক

ব্যারিস্টার আব্দুল হালিমকে প্রাণণাশের হুমকির ঘটনায় আসক ও ব্লাস্টের বিবৃতি

সংগঠন দুটি বলেছে, এমন হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাছাড়া এ ধরণের হুমকি সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার জন্য কর্মরত ব্যক্তিদের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।
টিবিএস রিপোর্ট
17 March, 2020, 01:25 pm
Last modified: 17 March, 2020, 01:26 pm

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিরুদ্ধে মামলাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

একইসাথে ব্যারিস্টার হালিমের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে।

সংগঠন দুটি বলেছে, এমন হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাছাড়া এ ধরণের হুমকি সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার জন্য কর্মরত ব্যক্তিদের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।

সোমবার গণমাধ্যমে পঠানো যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

এর আগে গত ১১ মার্চ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই রাতে রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার বাসায় অজ্ঞাতনামা ব্যক্তির কাছে থেকে হুমকির চিঠি পেয়েছেন। যেখানে বলা হয়েছে, 'আপনি আমাদের আগের ফোন ও সতর্কবাণী ভুলে গেছেন। আপনি যদি হাইকোর্টে র‍্যাব ও পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা অব্যাহত রাখেন তবে মৃত্যু মুখে পতিত হবেন।'

ব্যারিস্টার আব্দুল হালিম কিছুদিন আগে সন্ত্রাসীদের কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন বলে জিডিতে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

তিনি বলেন, বুধবার পাঠানো ওই চিঠিতে অপহরণের শিকার হওয়ার পর দায়ের করা মামলায় আসামিরা এই মামলায় আদালতে সাক্ষ্য না দিতে হুমকি দিয়েছে।

গত ১১ মার্চ হাইকোর্ট ভ্রাম্যমান আদালতে পরিচালনার মাধ্যমে শিশুদের বিচার সাজা দেওয়া অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিভিন্ন বয়সী ১২১টি শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন আদালত।

হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই বিষয়ে রুল জারি করে এবং বুধবার রায় দেন। রুল জারির আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার আব্দুল হালিম।

এছাড়াও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করতে কয়েকদিন আগে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করেছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।

বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন) এর চেয়ারপারসন ব্যারিস্টার আব্দুল হালিম। এছাড়াও মানবাধিকার ও তথ্য অধিকার নিয়ে কাজ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ব্যারিস্টার আব্দুল হালিম / ব্লাস্ট / আসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি আসকের
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • রংপুরে ৪ খুন: পুলিশের ব্যাখ্যা নিয়ে ওঠা প্রশ্ন তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি আসকের
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক
  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net