Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সত্যেন্দ্রনাথ বসু: ডুডল এঁকে বাঙালি পদার্থবিজ্ঞানীকে গুগলের শ্রদ্ধাজ্ঞাপন

ফিচার

হিন্দুস্তান টাইমস
04 June, 2022, 03:20 pm
Last modified: 04 June, 2022, 03:30 pm

Related News

  • টাইগার্স বিটুইন এম্পায়ারস: রাশিয়ার আমুর বাঘ রক্ষার লড়াইয়ের এক মহাকাব্যিক গল্প
  • ডিএনএর গঠনের সহ-আবিষ্কারক নোবেল বিজয়ী জেমস ওয়াটসন মারা গেছেন
  • ৮ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো আইনস্টাইনের ঐতিহাসিক বেহালা
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • নারকেল নেমেছে যুদ্ধে: প্রাণ বাঁচায়, জীবন পোড়ায়

সত্যেন্দ্রনাথ বসু: ডুডল এঁকে বাঙালি পদার্থবিজ্ঞানীকে গুগলের শ্রদ্ধাজ্ঞাপন

সত্যেন্দ্রনাথ বসুর থিওরি পেপারটি কোয়ান্টাম তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত। তার সূত্র বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন আইনস্টাইন। 
হিন্দুস্তান টাইমস
04 June, 2022, 03:20 pm
Last modified: 04 June, 2022, 03:30 pm

শনিবার ডুডলের মাধ্যমে ভারতীয় পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ সত্যেন্দ্রনাথ বসুকে শ্রদ্ধা জানাল গুগল। বোস-আইনস্টাইন কনডেনসেটে তার অবদান একটি ডুডলের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
সত্যেন্দ্রনাথ বসু তার কোয়ান্টাম ফর্মুলেশনগুলো অ্যালবার্ট আইনস্টাইনের কাছে পাঠিয়েছিলেন। তিনি এটিকে কোয়ান্টাম মেকানিক্সের একটি উল্লেখযোগ্য আবিষ্কার হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন।

মাত্র ১৫ বছর বয়সে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানে স্নাতকের জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। দুটি ডিগ্রিতেই তিনি তার ক্লাসে প্রথম স্থান অধিকার করেছিলেন।

১৯১৭ সাল নাগাদ সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিদ্যায় অধ্যাপনা শুরু করেন। স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র শেখানোর সময় পার্টিকেল গণনা করার পদ্ধতি নিয়ে প্রশ্ন জাগে তার।

এরপর তিনি নিজস্ব তত্ত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

'প্ল্যাঙ্কস ল অ্যান্ড দ্য হাইপোথিসিস অফ লাইট কোয়ান্টা' নামে এক গবেষণায় তার গবেষণার ফলাফল প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ বসু।

কিন্তু 'দ্য ফিলোসফিক্যাল ম্যাগাজিন' নামের এক বিশিষ্ট বিজ্ঞান জার্নালে পাঠানোর পর তারা তার গবেষণাপত্র প্রত্যাখ্যান করে।

এরপর তিনি গবেষণাপত্রটি সরাসরি আলবার্ট আইনস্টাইনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন।

আইনস্টাইন এই আবিষ্কারের তাৎপর্য উপলব্ধি করেছিলেন।  সত্যেন্দ্রনাথের সূত্রটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন আইনস্টাইন। 

তার এই থিওরি পেপারটি কোয়ান্টাম তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত। আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে এটি বোস-আইনস্টাইন পরিসংখ্যান হিসাবে পরিচিত। 

'বোস পরিসংখ্যান'-কে মেনে চলা কণার শ্রেণি পরবর্তীতে 'বোসন' নামে পরিচিত হয়। বিজ্ঞানী পল ডিরাক এই নামকরণ করেন।

পদার্থবিজ্ঞানে তার অসীম অবদানের স্বীকৃতি হিসাবে ভারত সরকার সত্যেন্দ্রনাথ বসুকে পদ্মবিভূষণে ভূষিত করে। তাকে 'ন্যাশানাল প্রফেসর' সম্মানও দেওয়া হয়।

সত্যেন্দ্রনাথ বসু ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটসহ বহু নামজাদা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। 

তিনি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। পরে রয়্যাল সোসাইটির ফেলো হন।
 

Related Topics

টপ নিউজ

সত্যেন্দ্রনাথ বসু / আইনস্টাইন / আলবার্ট আইনস্টাইন / বিজ্ঞানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • টাইগার্স বিটুইন এম্পায়ারস: রাশিয়ার আমুর বাঘ রক্ষার লড়াইয়ের এক মহাকাব্যিক গল্প
  • ডিএনএর গঠনের সহ-আবিষ্কারক নোবেল বিজয়ী জেমস ওয়াটসন মারা গেছেন
  • ৮ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হলো আইনস্টাইনের ঐতিহাসিক বেহালা
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • নারকেল নেমেছে যুদ্ধে: প্রাণ বাঁচায়, জীবন পোড়ায়

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net