Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতো রাতের বেলায় ভোট চাই না: কুসিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
29 May, 2022, 07:40 pm
Last modified: 29 May, 2022, 08:12 pm

Related News

  • কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সব প্রার্থী
  • কুমিল্লা সিটি নির্বাচনে জিতেছেন এমপি বাহারের মেয়ে সূচনা
  • বাহাউদ্দিনকে অনুরোধ করেছিলাম, কুমিল্লা ছেড়ে যাওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি: সিইসি 
  • কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণায় দেরির কারণ সমর্থকদের দ্বন্দ্ব: ইসি
  • কেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে?

বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতো রাতের বেলায় ভোট চাই না: কুসিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী 

তার এ মন্তব্যের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে। তার কথায় বাধা দেন আওয়ামী লীগ দলীয় কয়েকজন কাউন্সিলর প্রার্থী।
টিবিএস ডেস্ক
29 May, 2022, 07:40 pm
Last modified: 29 May, 2022, 08:12 pm
প্রতীকি ছবি

তিনি আওয়ামী লীগ করতেন, মেয়র নির্বাচিত হতে দল ছেড়ে প্রার্থী হয়েছেন। কিন্তু, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় সভায় করেছেন বিস্ফোরক মন্তব্য। 

বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন বলেছেন, 'দল ত্যাগ করে প্রার্থী হয়েছি। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। ভোটাররা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত। আমরা বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতো রাতের বেলায় ভোট চাই না।'

তার এ মন্তব্যের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে। তার কথায় বাধা দেন আওয়ামী লীগ দলীয় কয়েকজন কাউন্সিলর প্রার্থী। পরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আজ রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে বলে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে। 

প্রতিবেদনটি জানায়, নিজাম এ বক্তব্য দেওয়ার পরপরই ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সরকার মাহমুদ জাভেদ, মো. মুরাদসহ আওয়ামী লীগের অন্তত ১০-১৫ নেতা-কর্মী চিত্কার–চেঁচামেচি শুরু করেন। তাঁরা নিজামের বক্তব্যে বাধা দেন। পরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন সবাইকে শান্ত হতে বলেন। একই সঙ্গে তিনি নিজামের পাশে গিয়ে দাঁড়ান। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মাইক হাতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, আগের নির্বাচনে কী হয়েছিল, সেটি নিয়ে বলবেন না। এই নির্বাচন নিয়ে কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল মঞ্চে বসে ওই হট্টগোল দেখেন।

হট্টগোলের পর নিজাম উদ্দিন বলেন, 'নির্বাচনের সময় যেন গায়েবি মামলা ও পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার না করা হয়। আগামী ১ জুন থেকে দুজন নির্বাচন কমিশনারকে কুমিল্লায় রাখেন, তাঁরা নির্বাচন মনিটরিং করুক। আমরা চাই, নতুন কমিশন যেন ভোটারদের আস্থা ফিরে পায়। নিজেদের ক্যাম্পে নিজেরা আগুন লাগিয়ে যেন মামলা দিয়ে হয়রানি করা না হয়।' বক্তব্যের পর নিজাম উদ্দিন আগের অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
 

 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা সিটি করপোরেশন / কুসিক নির্বাচন / রাতের বেলায় ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সব প্রার্থী
  • কুমিল্লা সিটি নির্বাচনে জিতেছেন এমপি বাহারের মেয়ে সূচনা
  • বাহাউদ্দিনকে অনুরোধ করেছিলাম, কুমিল্লা ছেড়ে যাওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি: সিইসি 
  • কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণায় দেরির কারণ সমর্থকদের দ্বন্দ্ব: ইসি
  • কেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে?

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net