Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
যশোরে তৈরি পাখির বাসা রপ্তানি হচ্ছে ইউরোপে

বাংলাদেশ

মনোয়ার আহমদ, যশোর
28 May, 2022, 04:00 pm
Last modified: 28 May, 2022, 04:15 pm

Related News

  • ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত: পুতিন
  • পরিশোধে বিলম্বের কারণে আটকে আছে ১,৯৫৮ কোটি টাকার রপ্তানি প্রণোদনা
  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • প্রোগ্রামিং ভাষায় এআই-এর খুঁজে পাওয়া ত্রুটিতে নিরাপত্তা সংকট, বন্ধ ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকারি ওয়েবসাইট

যশোরে তৈরি পাখির বাসা রপ্তানি হচ্ছে ইউরোপে

বাঁশ,নারকেলের ছোবড়া, পাট, শুকনা খড়, বিচালি, বাঁশপাতা, খেজুরের ছাল, লতা, বেত, নেটের জাল, প্লাস্টিক পাইপ ব্যবহার করে তৈরি বিভিন্ন ধরনের পাখির বাসার চাহিদা বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে।
মনোয়ার আহমদ, যশোর
28 May, 2022, 04:00 pm
Last modified: 28 May, 2022, 04:15 pm

 

হাতে তৈরি পাখির বাসা।

ইউরোপের ছয়টি দেশে রপ্তানি হচ্ছে যশোরে তৈরি শৌখিন পাখির বাসা। এতে অনেকের কর্মসংস্থান হচ্ছে, দেশে আসছে বৈদেশিক মুদ্রা।

যশোর সদর উপজেলার চাউলিয়ার দাসপাড়া গ্রামের উদ্যোক্তা গৌরঙ্গ চন্দ্র দাস ঢাকা থেকে ব্যবসায়ীদের পাঠানো নমুনা দেখে পাখির বাসা তৈরি করেন। প্রায় ২০০ শ্রমিকের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার পাওয়া পণ্যগুলো রপ্তানি উপযোগী করে ঢাকায় পাঠান তারা। এগুলো পরে ঢাকার ব্যবসায়ীরা ইউরোপের বিভিন্ন দেশে বিমান ও নৌপথে রপ্তানি করেন।

এ উদ্যোক্তার দাবি প্রতিনিয়ত এ পাখির বাসার চাহিদা বাড়ছে। ইউরোপের জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন ও পর্তুগালের বিভিন্ন শহরে শৌখিন পাখি উৎপাদনের খামারে যাচ্ছে তার উৎপাদিত প্রায় ২৫ ধরনের পাখির বাসা। 

তিনি জানান, যশোরে দাসপাড়া, ধলিগাতী, এড়ান্দা, আবাদ কচুয়াগ্রামে তৈরি শৌখিন পাখির বাসার ইউরোপের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।

দাসপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, ঘরের বারান্দা ও আঙিনায় বসে পাখির বাসা বুননের কাজ করছেন কয়েক জন শ্রমিক। পুরুষরা তৈরি করছেন পাখির বাসা বুননের মূল উপকরণ। নারীরা বাসা তৈরির জো তুলছেন। শ্রমিকরা একসঙ্গে বসে বাসা তৈরির কাজ শেষ করছেন।

বাঁশ,নারকেলের ছোবড়া, পাট, শুকনা খড়, বিচালি, বাঁশপাতা, খেজুরের ছাল, লতা, বেত, নেটের জাল, প্লাস্টিক পাইপ ব্যবহার করে বিভিন্ন ধরনের পাখির বাসা তৈরি করছেন তারা। 

 

কাজের ফাঁকে গৌরঙ্গ চন্দ্র দাস বলেন, '৩৫ বছর হলো পাখির বাসা তৈরির কাজ করছি। ২৫ ধরনের পাখির বাসা বানাতে পারি। আমাদের সারাবছর ব্যস্ততা থাকে। ঢাকা থেকে বিভিন্ন ব্যবসায়ী আমাদেরকে কাজ দেয়। পাইকারি দামে এসব পাখির বাসা কিনে নিয়ে তারাই উরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে দেন'। 

বাসা তৈরির কাজে নিয়োজিত কাত্তিক দাস নামে এক শ্রমিক জানান, বাঁশ দিয়ে নিপূন হাতে এই পাখির বাসা তৈরি করতে হয়। একজন শ্রমিক প্রতিদিন কমপক্ষে ৫০টি বাসা তৈরি করতে পারে। প্রতিদিন একজন শ্রমিক মজুরি পান ৫০০ টাকা।

গৌরঙ্গ চন্দ্র বলেন, 'এখন বিদেশি ক্রেতা বাড়ছে। অনেকেই এই শিল্পকর্ম শিখেছেন। তবে পুঁজি সংকটের কারণে এ পণ্যের রপ্তানি বাণিজ্যে যতটা প্রসার ঘটার কথা ছিল, ততটা ঘটেনি।' 

সরকারি সহযোগিতা পেলে এবং নিজেরা সরাসরি রপ্তানি করতে পারলে এ শিল্পের মাধ্যমে আরও বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। 

স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার দাস বলেন, 'এখানকার উৎপাদিত পণ্যগুলো দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশি বিদেশি অনেক ব্যক্তিবর্গ এখানে এসে পরিদর্শন করে এসব পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এ শিল্পকে টিকিয়ে রাখা ও বিস্তার ঘটানোর জন্য শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ দিলে এবং সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ভালো কিছু সম্ভব।'

যশোর সদর উপজেলা পলিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, 'নরেন্দ্রপুরের পাখির বাসা বিদেশে রপ্তানি হচ্ছে। এটাকে আরও বড় পরিসরে নিতে পারলে বেশি রপ্তানি করা সম্ভব। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করব।'

রপ্তানি উন্নয়ন ব্যুারোর পরিচালক কুমকুম সুলতানা বলেন, 'সব ধরণের রপ্তানিতে আমরা উৎসাহ দিয়ে থাকি। পাখির বাসা যারা উৎপাদন করেন তারা সরকারের সহযোগিতা চাইলে আমরা তাদেরকে সেবা দিতে প্রস্তুত আছি।'

Related Topics

টপ নিউজ

পাখির বাসা / ইউরোপ / রপ্তানি / নরেন্দ্রপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত: পুতিন
  • পরিশোধে বিলম্বের কারণে আটকে আছে ১,৯৫৮ কোটি টাকার রপ্তানি প্রণোদনা
  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • প্রোগ্রামিং ভাষায় এআই-এর খুঁজে পাওয়া ত্রুটিতে নিরাপত্তা সংকট, বন্ধ ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকারি ওয়েবসাইট

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net