Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
সৌরভের স্ত্রী বলে অনেক সময়ই নাচ থেকে বাদ দেওয়া হয়েছে: ডোনা

বিনোদন

টিবিএস ডেস্ক
17 April, 2022, 12:25 pm
Last modified: 17 April, 2022, 01:13 pm

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি
  • করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে 
  • কেন রোহিত শর্মাকে সাদা বলের অধিনায়ক করা হলো, উত্তর দিলেন সৌরভ 

সৌরভের স্ত্রী বলে অনেক সময়ই নাচ থেকে বাদ দেওয়া হয়েছে: ডোনা

"সৌরভ এসে নেচে দিয়ে যাবে না, আমার নাচটা আমাকেই নাচতে হবে। ঠিক তেমনই আমিও গিয়ে ওর ক্রিকেটটা খেলে দিয়ে আসতে পারব না।"
টিবিএস ডেস্ক
17 April, 2022, 12:25 pm
Last modified: 17 April, 2022, 01:13 pm

ভারতীয় ওডিশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। পাশাপাশি ডোনার বড় পরিচয় তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর স্ত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের কাছে মেলে ধরেছেন সৌরভ ও তার সম্পর্কের নানান কথা। টিবিএসের পাঠকদের জন্য তারই নির্বাচিত অংশ তুলে ধরা হলো-

প্রশ্ন: একজন নৃত্যশিল্পী হিসেবে আপনি যে এত সফল, তার জন্য কি কখনও শুনতে হয়েছে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী বলেই এতটা সুবিধা পারছেন?

উত্তর: অবশ্যই। সৌরভের বউ হওয়ার সুবিধা এবং অসুবিধা দুইই আছে। অনেকেই মনে করেন, ওর স্ত্রী-র নাচের দল বলেই এত জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছে। তাই কখনও কখনও বাদও পড়তে হয়েছে। তবে আমি বলব, তারা আমাদের অনুষ্ঠান না দেখেই এমন কথা বলেন। যারা দেখেন, তারা বোঝেন আমরা কোথায় আলাদা।

প্রশ্ন: সদ্য আপনাদের ২৫ বছরের বিবাহবার্ষিকী গেল। ব্যাট-বল আর নাচের দাম্পত্য কেমন চলছে?

উত্তর: ব্যাট-বলে তো আর নেই সৌরভ। তিনি তো এখন বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) কর্তা। তবে আমরা দু'জন দু'জনের জায়গায়। সৌরভও এসে নেচে দিয়ে যাবে না, আমার নাচটা আমাকেই নাচতে হবে। ঠিক তেমনই আমিও গিয়ে ওর ক্রিকেটটা খেলে দিয়ে আসতে পারব না। তবে ভিন্ন পেশা নিয়ে সহাবস্থান এবং রসায়নে আমাদের কোনও সমস্যা হয়নি।

প্রশ্ন: আর সানা? সে কার পেশায় আগ্রহী, বাবার না মায়ের?

উত্তর: নাচ বা ক্রিকেট কোনোটাতেই সানার তেমন আগ্রহ দেখি না। সানা ভাল নাচলেও নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা তার নেই। পড়াশোনা নিয়েই ব্যস্ত। এখন লন্ডনে অর্থনীতি পড়ছে। দেখা যাক, পরের ইচ্ছে কী!

প্রশ্ন: মহারাজ কি রাজনীতিতে আসবেন?

উত্তর: (...একটু ভেবে ) আমি কখনও কোনও কিছু চাপিয়ে দিইনি ওর উপরে। যদি ইচ্ছে হয়, নিশ্চয়ই আসবে। তবে এটুকু বলতে পারি, ক্রিকেটার থেকে শুরু করে 'দাদাগিরি'র সঞ্চালক, সৌরভ সবকিছুতেই এক নম্বর। এই বহুমুখিতা ওর সহজাত। যেখানেই হোক, সৌরভ সুবিবেচকের মতো কাজ করবেন।

প্রশ্ন:আপনার সংসারে সৌরভ কতটা সুবিবেচক? উনি বেশ ঠাট্টা করেন...

উত্তর: আমাকে নিয়ে তো? জানি। 'দাদাগিরি'-তেও আমার ক্রিকেটজ্ঞান এবং রান্না করা নিয়ে মজা করেছিল। ওর রসবোধ আকর্ষণীয়।

প্রশ্ন: মাঝে সৌরভের শরীর চিন্তায় ফেলেছিল, এখন ঠিকঠাক?

উত্তর: পুরোপুরি ঠিক। ভাল আছেন। যেখানে স্টেন্টটা বসেছে, ওর বাবারও একই জায়গায়। মনে হয় অসুখটাও বংশানুক্রমিক।

(সংক্ষেপিত ও পরিমার্জিত)

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলী / ডোনা গাঙ্গুলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি
  • করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে 
  • কেন রোহিত শর্মাকে সাদা বলের অধিনায়ক করা হলো, উত্তর দিলেন সৌরভ 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net