Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
গোতাবায়া রাজাপাকসের জোট সরকার ত্যাগ করছেন শ্রীলঙ্কান এমপিরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 April, 2022, 06:20 pm
Last modified: 05 April, 2022, 06:24 pm

Related News

  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে, ৮ মাসের মধ্যে সর্বনিম্ন
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • টানা তিন মাস ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি

গোতাবায়া রাজাপাকসের জোট সরকার ত্যাগ করছেন শ্রীলঙ্কান এমপিরা

পদত্যাগ করেছেন রাজাপাকসের মন্ত্রিসভার সকলে, যদিও প্রেসিডেন্ট ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এপর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন।
টিবিএস ডেস্ক
05 April, 2022, 06:20 pm
Last modified: 05 April, 2022, 06:24 pm
মন্ত্রিসভার সকলে পদত্যাগ করলেও নিজের পদত্যাগে রাজি নন গোতাবায়া রাজাপাকসে। ছবি: বিবিসি

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট সরকার ত্যাগ করেছেন ৪০ জনের বেশি শ্রীলঙ্কান এমপি। রাজাপাকসের পদুজনা পেরামুনা (এসএলপিপি) জোট থেকে বেরিয়া যাওয়া আইনপ্রণেতারা জানিয়েছেন, এখন তারা স্বতন্ত্রভাবে জনপ্রতিনিধিত্ব করবেন। 

বৈদেশিক মুদ্রা, জ্বালানি আর নিত্যপণ্যের ঘাটতি ও চড়া মূল্যস্ফীতির চাপে পিষ্ট দক্ষিণ এশীয় দেশটির জনতা। চলছে ব্যাপক বিদ্যুৎহীনতা ও ঘাটতি, বিক্ষুদ্ধ মানুষ নেমেছে রাজপথে। রাজাপাকসের পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশের পর উল্লেখযোগ্য সংখ্যক এমপি এ সিদ্ধান্ত নিলেন।

তাদের পক্ষত্যাগের কী প্রভাব জোটে পড়বে- তা এখনও স্পষ্ট নয়। আপাতত তারা সরকার পরিচালনা সরে গেলেও, বিরোধী দলের প্রতি সমর্থন জানাননি। তবে এতে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কতৃত্ব প্রশ্নবিদ্ধ হতে চলেছে।

এরমধ্যেই পদত্যাগ করেছেন রাজাপাকসের মন্ত্রিসভার সকলে, যদিও প্রেসিডেন্ট ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এপর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন।

উল্টো বিরোধী দলগুলোর কাছে জাতীয় সরকার গঠনে সাহায্য চেয়েছেন গোতাবায়া, আরও চেয়েছেন নতুন মন্ত্রিসভার প্রতি অনুমোদন। 

বিরোধীরা এসব দাবি মানতে রাজি হয়নি, তারা গোতাবায়ার পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে। 

দ্বীপ দেশটির প্রধান বিরোধী জোট- সমজি জন বালেওয়েগয়া'র নেতা সাজিথ প্রেমদাসা বলেছেন, "এই প্রেসিডেন্ট ও তার সরকারের সকলের পদত্যাগ চায় মানুষ।"  

মঙ্গলবার (৫ এপ্রিল) নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রীও ২৪ ঘণ্টা না পেরুতেই ইস্তফা দিয়েছেন। 

গোতাবায়া রাজাপাকসের ঘনিষ্ঠ মিত্র আলি সাবরি তার সংসদীয় আসনটি রাজনীতি-বহির্ভুত কোনো যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবারও দেশটির বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে সরকার-বিরোধী বিক্ষোভ।  

একজন বিক্ষোভকারী বিবিসিকে বলেছেন, "মানুষ চাল, ডালসহ নিত্যপণ্য কিনতে পারছে না। কাজ থেকে বাড়ি ফেরার বাস পাচ্ছে না, শিশুরা স্কুলে যেতে পারছে না।"

আরেক বিক্ষোভকারী বলেন, "অবস্থা আর কতো শোচনীয় হবে? পেট্রোল নেই, ডিজেল নেই, কাগজের অভাবে শিশুরা পরীক্ষা দিতে পারছে না।"  

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / মূল্যস্ফীতি / রাজনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে, ৮ মাসের মধ্যে সর্বনিম্ন
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • টানা তিন মাস ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net