Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে একমত পশ্চিমা দেশগুলো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 February, 2022, 01:40 pm
Last modified: 02 March, 2022, 05:10 pm

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • মার্কিন সিনেটে রুশ নিষেধাজ্ঞা বিল পাশ, ১০০ শতাংশ শুল্কারোপ হতে পারে ভারত-চীনের ওপর
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের

সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে একমত পশ্চিমা দেশগুলো

এর মাধ্যমে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করার পাশাপাশি বৈদেশিক রিজার্ভেও দেশটির প্রবেশাধিকার সীমিত করা হবে।
টিবিএস ডেস্ক
27 February, 2022, 01:40 pm
Last modified: 02 March, 2022, 05:10 pm
ফাইল ছবি: ইপিএ

বৈশ্বিক আর্থিক লেনদেনের বার্তা প্রেরণ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'সুইফট পেমেন্ট নেটওয়ার্ক' থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশগুলো।

এর ফলে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করার পাশাপাশি, বৈদেশিক রিজার্ভেও দেশটির প্রবেশাধিকার সীমিত করা হবে।

এ বিষয়ে পশ্চিমাদেশগুলোর যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

এর আগে রাশিয়াকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়ার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়। যুক্তরাজ্য এই অবরোধ আরোপ করতে চাইলেও এক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সম্মতির প্রয়োজন ছিল। 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস নিষেধাজ্ঞার পক্ষে জোর দিয়ে বলেছিলেন, "যুক্তরাজ্য রাশিয়ার সুইফট ব্যবহার বন্ধ করতে চায়। কিন্তু সুইফট সিস্টেম যুক্তরাজ্যের একার নিয়ন্ত্রণে নয়। এটি কারো একতরফা সিদ্ধান্ত নয়।"

তবে শেষ পর্যন্ত, সুইফট সিস্টেমে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সম্মত হয়েছে পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। 

ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর এখন পর্যন্ত রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে যৌথ এই নিষেধাজ্ঞা সবচেয়ে কঠোরতম পদক্ষেপ।

এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, "আমরা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে পঙ্গু করে দিতে চাই।"

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহার করতে পারবে না। ফলে এই সিদ্ধান্ত ক্রেমলিনকে তার 'যুদ্ধের মূল চালিকা শক্তি ব্যবহার করা' থেকে বিরত রাখবে।

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হল দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। 

বেলজিয়ামভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বের ২০০টিরও বেশি দেশে ১১ হাজারেরও বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সুবিধা দিয়ে আসছে। বৈশ্বিক আর্থিক লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব নেই এই প্রতিষ্ঠানের।

বিশ্বের প্রায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই ব্যবস্থাটি ব্যবহার করে থাকে। তাই সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে অপসারণের এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে গুরুতর এক আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।


 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / পশ্চিমা নিষেধাজ্ঞা / রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা / ইউক্রেন / রাশিয়া / পশ্চিমা বিশ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • মার্কিন সিনেটে রুশ নিষেধাজ্ঞা বিল পাশ, ১০০ শতাংশ শুল্কারোপ হতে পারে ভারত-চীনের ওপর
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net