Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে 

খেলা

টিবিএস ডেস্ক
28 December, 2021, 10:55 am
Last modified: 28 December, 2021, 11:04 am

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি

করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে 

তবে সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
টিবিএস ডেস্ক
28 December, 2021, 10:55 am
Last modified: 28 December, 2021, 11:04 am

এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি এবং সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 

আপাতত দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রের খবর। 

তবে সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

রাতেই সৌরভকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার রাত থেকে ভর্তি রয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তার চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে এনে তাকে কোয়ারেন্টিনে রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তার চিকিৎসা হোক।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। শ্যুটিং করেছেন তার টেলিভিশন শোয়েরও। কীভাবে এবং কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ নিজ দেশ এবং বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বাই। তবে করোনায় আক্রান্ত হলেও সৌরভ স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।  

প্রসঙ্গত, এই বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। 

দ্বিতীয়বার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। পুরোদমে কাজও শুরু করে দেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে ইংল্যান্ড যান। আইপিএল-এর প্রথম পর্বে ভারতের বিভিন্ন মাঠে তিনি ছিলেন। দ্বিতীয় পর্বে দুবাইতেও যান একাধিকবার।

এর মাঝে সৌরভের বড় ভাই স্নেহাশিসের কোভিড হয়। সেই সময় প্রায় এক সপ্তাহ বেহালার বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন সৌরভ। কোভিড পরীক্ষাও করান। সেই রিপোর্ট নেগেটিভ আসে।

সেপ্টেম্বরে সৌরভের মা নিরূপা গাঙ্গুলীও কোভিড আক্রান্ত হন। তাকেও সেই সময় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছুদিন থাকার পরে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে কোভিডের প্রকোপ খানিকটা কমে যাওয়ার পর সৌরভ বিভিন্ন শ্যুটিংয়ের কাজ শুরু করেছিলেন।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলী / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net