Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
উৎকণ্ঠার মধ্যেই আজ চতুর্থ ধাপের ইউপি নির্বাচন  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2021, 09:20 am
Last modified: 26 December, 2021, 09:23 am

Related News

  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

উৎকণ্ঠার মধ্যেই আজ চতুর্থ ধাপের ইউপি নির্বাচন  

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ৪৪২টি সহিংস ঘটনা ঘটেছে। এতে ৮৭ জন মারা গেছেন।
টিবিএস রিপোর্ট
26 December, 2021, 09:20 am
Last modified: 26 December, 2021, 09:23 am
ফাইল ছবি

উৎকণ্ঠার মধ্যেই আজ রোববার চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট হচ্ছে। দেশের ৫৮টি জেলার ১১৮টি উপজেলার হচ্ছে এই নির্বাচন। ভোটের আগে প্রচার-প্রচারণার সময়ই বিভিন্ন ইউপিতে সহিংস ঘটনা ঘটেছে।  

এই ধাপে ৮৩৮ ইউপিতে নির্বাচন চললেও চেয়ারম্যান পদে ভোট হবে ৭৯০টি ইউপিতে। কারণ এ ধাপে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দিতায় ৪৮ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৭৯০ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩,৮১৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী।

এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ১১২ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৩৫ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

এরা বাদে সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ৯,৫১৩ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩০,১০৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগের ধাপগুলোর মতোই চতুর্থ ধাপেও সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার প্রচারের শেষ দিনেও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। 

সহিংসতার আশঙ্কায় এদিন সকাল থেকে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা মাঠে ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্যও মোতায়েন করা হয়। কিন্তু তা সত্ত্বেও শুক্রবার ভোলার পশ্চিম ইলিশা ও রাজাপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। 

এর আগের দিন বৃহস্পতিবার রাতে নওগাঁর মহাদেবপুর, ময়মনসিংহের গৌরীপুর, পিরোজপুরের মঠবাড়িয়া, টাঙ্গাইলের ভূঞাপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটে। এতে অসংখ্য আহত হয়েছে।  

আইন ও সালিশ কেন্দ্রের এক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ৪৪২টি সহিংস ঘটনা ঘটেছে। এতে ৮৭ জন মারা গেছেন।

এছাড়া স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভেঙে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই সব এলাকায়। 

চতুর্থ ধাপে ৮৩৮ ইউপির মধ্যে ৮০০ ইউপিতে কাগজের ব্যালট এবং ৩৮টিতে ইভিএমে ভোট নেওয়া হবে।
 
Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net