Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
৬ ফুট মূর্তি বানিয়ে ট্রাম্পের পূজা

অফবিট

টিবিএস ডেস্ক
20 February, 2020, 10:55 am
Last modified: 20 February, 2020, 11:11 am

Related News

  • ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে কোনো ‘তাড়া নেই’: আল জাজিরাকে ট্রাম্প
  • কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার হুমকি ট্রাম্পের
  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি কংগ্রেসে পাঠালেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

৬ ফুট মূর্তি বানিয়ে ট্রাম্পের পূজা

ট্রাম্পের প্রতি ভক্তি নিয়ে বুসা বলেন, “তিনি আমার কাছে ভগবানের মতো; এ কারণে তার মূর্তি বানিয়েছি। এই মূর্তি বানাতে ১৫ জন শ্রমিকের এক মাস লেগেছে।”
টিবিএস ডেস্ক
20 February, 2020, 10:55 am
Last modified: 20 February, 2020, 11:11 am

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই আক্রমণাত্মক বক্তব্য ও শরীরী ভাষার জন্য জাতীয়তাবাদীদের প্রিয় পাত্রে পরিণত হন রিপাবলিকান পার্টির আনকোরা নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরও তার সে জনপ্রিয়তা অব্যাহত থাকে। সে সময় থেকে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজনও ট্রাম্পের প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করতে থাকেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বাঘা প্রার্থী হিলারি ক্লিনটনকে হারানোর পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের চাঁদপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

তিন বছর আগে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে স্থানীয় দৈনিক চাঁদপুর বার্তায় বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান।

তবে ভারতের তেলেঙ্গানা রাজ্যের বুসা কৃষ্ণ তার চেয়ে এক ধাপ এগিয়ে। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজ বাড়ির কাছে ট্রাম্পের ছয় ফুট মূর্তি বানিয়ে প্রতিদিনই পূজা করেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪-২৫ ফেব্রুয়ারি ট্রাম্পের ভারত সফরের সময় তার সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুসা।

তিনি বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন, “আমি ভারত-আমেরিকার মজবুত সম্পর্ক দেখতে চাই। ট্রাম্পের দীর্ঘায়ুর জন্য প্রতি শুক্রবার উপবাস করি। আমি তার ছবি সঙ্গে রাখি; কোনো কাজ শুরুর আগে তার নাম জপি। আমি তার সঙ্গে দেখা করতে চাই। এ স্বপ্ন পূরণে সরকারের প্রতি অনুরোধ জানাই।”

ট্রাম্পের প্রতি ভক্তি নিয়ে বুসা আরও বলেন, “তিনি আমার কাছে ভগবানের মতো; এ কারণে তার মূর্তি বানিয়েছি। এই মূর্তি বানাতে ১৫ জন শ্রমিকের এক মাস লেগেছে।”

বুসা কৃষ্ণের বন্ধুরা এএনআইকে জানান, তেলেঙ্গানার জনগাঁও জেলার কন্নয় গ্রামের এ ট্রাম্পভক্তকে গ্রামবাসী ‘ট্রাম্প কৃষ্ণ’ ডাকা শুরু করেছেন। বুসার বাড়ি ‘ট্রাম্প হাউজ’ হিসেবে পরিচিতি পেয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / মূর্তি / পূজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে কোনো ‘তাড়া নেই’: আল জাজিরাকে ট্রাম্প
  • কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার হুমকি ট্রাম্পের
  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি কংগ্রেসে পাঠালেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net