Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
নামিয়ে দেওয়া হলো নৌকা থেকে, জিতলেন ঘোড়ায় চড়ে

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
29 November, 2021, 03:20 pm
Last modified: 29 November, 2021, 03:24 pm

Related News

  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

নামিয়ে দেওয়া হলো নৌকা থেকে, জিতলেন ঘোড়ায় চড়ে

নৌকা প্রতীকে মনোনয়ন পেলেও, 'রাজাকারপুত্র' অভিযোগে তা কেড়ে নেওয়া হয়েছিল গাজী শওকত হোসেনের কাছ থেকে।
সাতক্ষীরা প্রতিনিধি
29 November, 2021, 03:20 pm
Last modified: 29 November, 2021, 03:24 pm
গাজী শওকত হোসেন। ছবি: টিবিএস

শুরুতে নৌকা প্রতীক মনোনয়ন পেলেও, 'রাজাকারপুত্র' হওয়ার অভিযোগে কেড়ে নেওয়া হয় তা। এরপর তিনি নির্বাচনে লড়াই করেন ঘোড়া প্রতীক নিয়ে, এবং জয়ীও হন। অভিযোগকারীকে হারানোর মাধ্যমে নেন মধুর প্রতিশোধ।  

এ ঘটনা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের, আর ঘটনার কেন্দ্রবিন্দুতে গাজী শওকত হোসেন। 

গত ২২ অক্টোবর নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন শওকত হোসেন। কিন্তু এর পরপরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বজল মুখার্জী অভিযোগ তোলেন শওকত হোসেনের বিরুদ্ধে, বলেন তিনি একজন রাজাকারপুত্র। এই মর্মে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন স্বজল মুখার্জী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ অক্টোবর শওকত হোসেনের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আওয়ামী লীগ। নতুন করে মনোনয়ন পান স্বজল মুখার্জী। 

নৌকা বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন শওকত হোসেন। রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি। হারিয়ে দেন তার নামে অভিযোগ তোলা সেই স্বজল মুখার্জীকেই। 

১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট পাঁচজন প্রার্থী। নৌকা প্রতীকে স্বজল মুখার্জী ও ঘোড়া প্রতীকে শওকত হোসেনের পাশাপাশি, চশমা প্রতিক নিয়ে মাঠে ছিলেন সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত রাজা। এছাড়া বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। 

কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও ধলবাড়িয়া ইউনিয়নের রিটানিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোট গণনা শেষে নৌকা প্রতীক পেয়েছে ৪২৭৬ ভোট, চশমা প্রতীক ২৬৭৮ ভোট, ঘোড়া প্রতীক ৫৩৮৩ ভোট, আনারস প্রতীক ৩৯৭ ভোট ও মোটর সাইকেল প্রতীক ৭৬৬ ভোট। 

চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ঘোড়া প্রতীক প্রার্থী গাজী শওকত হোসেনকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ইউনিয়ন পরিষদ নির্বাচন / ইউপি চেয়ারম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net