Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
স্কুলে ইতিহাস পড়েননি, অমিত শাহকে শশী থারুর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
16 February, 2020, 04:05 pm
Last modified: 16 February, 2020, 07:42 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

স্কুলে ইতিহাস পড়েননি, অমিত শাহকে শশী থারুর

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পড়াশোনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তিনি লিখেছেন, ‘ভাবতে বাধ্য হই, অমিত শাহ যখন স্কুলে পড়তেন, ইতিহাসের ক্লাসে নিশ্চয়ই ঠিকমতো মন দিতেন না।’
টিবিএস ডেস্ক 
16 February, 2020, 04:05 pm
Last modified: 16 February, 2020, 07:42 pm

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য ও অন্যতম শীর্ষ নেতা শশী থারুর। দ্য কুইন্টে লেখা এক কলামে স্কুলে শাহের ইতিহাস পাঠ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

শশী থারুর লিখেছেন, ‘মাঝে মধ্যে অবাক হয়ে ভাবতে বাধ্য হই, আমাদের প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন স্কুলে পড়তেন, ইতিহাসের ক্লাসে নিশ্চয়ই ঠিকমতো মন দিতেন না। দেশের ইতিহাসগত অতীত নিয়ে তার সর্বশেষ মতবাদটি আমার মনে গুরুতরভাবে এই সন্দেহ জাগিয়েছে।’

শশী উল্লেখ করেছেন, ‘১৩ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে শ্রী শাহ দুটি দাবি করেছেন: প্রথমত, ধর্মের ভিত্তিতেই দেশভাগ করেছিল কংগ্রেস; দ্বিতীয়ত, ১৯৪৭ সালের বিবৃতিগুলোর মধ্যে মহাত্মা গান্ধীর ও সে বছরের নভেম্বরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির দেওয়া বিবৃতিতে পাকিস্তান থেকে আসা হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতি স্পষ্টভাবেই রয়েছে, তার মানে আজকের দিনে কংগ্রেস পার্টি তাদের সেই পূজণীয় নেতাদের প্রতিশ্রুতিগুলো থেকে দূরে সরে যাচ্ছে।’

শশীর যুক্তি, ‘দুটি দাবিই চ্যালেঞ্জ করার মতো এবং তাচ্ছিল্যের। আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসটির যেকোনো প্রাথমিক পাঠই আপনাকে মোহাম্মদ আলী জিন্নাহ, দ্বিজাতি তত্ত্ব ও ১৯৪০ দশকের মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাবের কাছে নিয়ে যাবে। আমাদের জাতীয়তাবাদী আন্দোলনটি কোনো আদর্শগত সীমারেখায় (যেমন, মার্কসবাদ বনাম পুঁজিবাদ) কিংবা ভৌগোলিক সীমারেখায় (উত্তর বনাম দক্ষিণ) বিভক্ত হয়নি; এটি বরং বিভক্ত হয়েছে এমন একটি মূলসূত্রে, যেখানে জাতিত্বের নির্ধারক হয়েছিল ধর্ম।’

তিনি আরও লিখেছেন, ‘দেশভাগের দাবিটি তুলেছিল মুসলিম লিগ। তারা বলেছিল, ধর্মই হবে তাদের রাজনৈতিক পরিচয় নির্ধারক। এ নিয়ে ১৯৪৬ সালে ভারতের মুসলমানদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশের মধ্যে প্রস্তাবনা ভোটও অনুষ্ঠিত হয়।’

শশী লিখেছেন, ‘কিন্তু ছয় দশক ধরে একটি ঐকবদ্ধ জাতীয়তাবাদী আন্দোলনের পতাকা বহন করা, বহুবার মুসলমান নেতাদের এবং ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এক গুরুত্বপূর্ণ সময়ে একজন মুসলিম নেতার (মওলানা আজাদ) নেতৃত্বে থাকা রাজনৈতিক দল, মহাত্মা গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তখন মুসলিম লিগের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কংগ্রেস দাবি করছিল, ধর্মের ভিত্তিতে ভারত্বকে ভাগ করা ঠিক হবে না। কেননা, স্বাধীনতার সংগ্রামটি ছিল সব ভারতীয়ের অধিকারের জন্যই। তাদের লেখা সংবিধানে ভারতের সব ধর্মবিশ্বাসের সমানাধিকার ছিল। ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করেছিল কংগ্রেস- এখন কি করে কারও পক্ষে অতীতের প্রসঙ্গ তুলে এই দাবি করা সম্ভব?’

Related Topics

টপ নিউজ

অমিত শাহ / শশী থারুর / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net