Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ফুল বিক্রেতাদের মাথায় হাত

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
14 February, 2020, 05:55 pm
Last modified: 14 February, 2020, 06:26 pm

Related News

  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফুল বিক্রেতাদের মাথায় হাত

ভালোবাসা দিবস শুক্রবার হওয়ায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার ফুল ব্যবসায়ীরা। প্রত্যাশার চেয়ে অনেক কম বিক্রি হওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা তাদের।
সাতক্ষীরা প্রতিনিধি
14 February, 2020, 05:55 pm
Last modified: 14 February, 2020, 06:26 pm
ফুল আছে, ক্রেতা নেই। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ভালোবাসা দিবসে সাতক্ষীরার ফুল ব্যবসায়ীদের মাথায় হাত। শুক্রবার ছুটির দিনে ভালোবাসা দিবস পড়ায় বিপাকে পড়েছেন তারা। কাঙ্খিত পরিমাণ ফুল বিক্রি করতে পারেননি। এ নিয়ে সাতক্ষীরা শহর, পাটকেঘাটা ও তালা এলাকার ফুল ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করছেন।

সাতক্ষীরা শহরের মিনি মার্কেট এলাকায় ফুলের বড় দোকান ‘ফুলশয্যা’। অথচ তেমন বিকিকিনি নেই। দোকান মালিক মিকাইল ইসলাম বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষ্যে ২৫ হাজার টাকার ফুল কিনে রেখেছি। তবে এ পর্যন্ত ৮-১০ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটু বেশি বিক্রি হয়েছিল। আজ শুক্রবার হওয়ায় বিক্রির পরিমাণ খুব কম।’

কম বিক্রির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘বিশেষ দিনগুলোতে স্কুল-কলেজের শিক্ষার্থীরাই মূলত ফুল বেশি কেনে। শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা খুব একটা বের হয়নি। তাই ফুলও বিক্রি হচ্ছে না। আশা করেছিলাম আজ ৫০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারব। তাই বেশি করে ফুল কিনে বিপাকে পড়েছি।’

অন্যদিকে, পাটকেলঘাটা থানার পাঁচরাস্তা মোড় এলাকার ফুল ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, ‘১৫ হাজার টাকার ফুল কিনেছিলাম বিক্রির জন্য। তবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০০ টাকার ফুলও বিক্রি করতে পারিনি। অনেক টাকার লোকসান হয়ে গেল।’

পাটকেলঘাটা ওভারব্রিজের পাশে ‘স্যানাল ফুলঘর’। সেখানে ৯ বছর ধরে ফুলের ব্যবসা করছেন প্রদীপ স্যানাল। ৫৫ হাজার টাকার ফুল কিনে তিনিও দুশ্চিন্তায় আছেন।

প্রদীপ স্যানাল জানান, ‘যশোরের গদখালী এলাকা ফুলের জন্য বিখ্যাত। তবে এ বছর এখানকার গোলাপের মান খুব একটা ভালো না হওয়ায় ভারত থেকে ৩০ হাজার টাকার গোলাপ আমদানি করেছি। মোট ৫৫ হাজার টাকার গোলাপ, রজনীগন্ধা, গাদা ও বিভিন্ন ধরনের ফুল এনেছি। কিন্তু তেমন বেচাবিক্রি নেই।’

অপরদিকে, তালা সদরের ‘মরিয়ম ফুলশয্যা’র দোকান মালিক হাসান মুন্সিও পড়েছেন বিপাকে। ফুল বিকিকিনি নেই তারও। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়ে গেল।’

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ভালোবাসা দিবস / ফুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net