Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
স্মার্টফোন কেড়ে নিচ্ছে শত মানুষের প্রাণ 

ফিচার

টিবিএস ডেস্ক
13 February, 2020, 12:55 pm
Last modified: 13 February, 2020, 01:26 pm

Related News

  • কক্সবাজারে বন্যায় ৩০ প্রাণহানি, আড়াই লাখ মানুষ পানিবন্দি ও ৪ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

স্মার্টফোন কেড়ে নিচ্ছে শত মানুষের প্রাণ 

এক দশকে যুক্তরাষ্ট্রে গাড়ি চাপা পড়ে পথচারী নিহতের সংখ্যা ৫১ গুণ বেড়েছে। অস্ট্রেলিয়ায় এই সংখ্যা ২০১৭ সালে ২০ শতাংশ বৃদ্ধি পায় । স্মার্টফোন ব্যবহার বৃদ্ধির কারণেই এমনটি হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
টিবিএস ডেস্ক
13 February, 2020, 12:55 pm
Last modified: 13 February, 2020, 01:26 pm

অত্যাধুনিক সফটওয়্যার, ব্যবহারসুলভ ইন্টারফেস, ইন্টারনেটসহ নানাবিধ সুবিধা নিয়ে স্মার্টফোন এখন আধুনিক জীবনে এক দৈনন্দিন অনুষঙ্গ। শুধু তরুণ প্রজন্ম নয়, নেটওয়ার্ক পরিষেবা এবং মান অনুসারে দাম কমার কারণে এখন সকল শ্রেণির মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠেছে এই ধরনের মুঠোফোন। 

আঙ্গুলের স্পর্শে চালিত আধুনিক মুঠোফোনের পথপ্রদর্শক বলা হয় অ্যাপলকে। ২০০৭ সালে মার্কিন এই কোম্পানি সর্বপ্রথম আইফোন বাজারে ছাড়ে। সেসময় অবশ্য এর নির্মাতারা বিশ্বের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এটি ইতিবাচক পরিবর্তন যুক্ত করবে, এমন আশাই করেছিলেন। কিন্তু কথায় আছে প্রদীপের নিচে থাকে অন্ধকার। আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহারে ক্রমশ অভ্যস্ত হয়ে ওঠা মানুষদের সম্পর্কে এ কথা একেবারে সঠিক। খবর সিইও ম্যাগাজিনের। 

আধুনিক মুঠোফোনের অতি-ব্যবহার শুধু যে আমাদের মস্তিস্কে প্রভাব ফেলে তা নয়, সরাসরি প্রাণহানিতেও এর দায় অনেক। গাড়ি চালনা বা সড়ক পার হওয়ার সময় স্মার্টফোন ব্যবহারের কারণেই এখন সবচেয়ে বেশি মানুষের অকালমৃত্যু ঘটছে। 

অস্ট্রেলিয়ার উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে। সেদেশের ৩২ শতাংশ চালক গাড়ি চালানোর সময় স্মার্টফোনে আসা বার্তা পড়ার কথা স্বীকার করেছেন। এদের অনেকেই আবার গাড়ি চালাতে চালাতেই নিজেদের ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন। বলা বাহুল্য, বিশ্বজুড়ে প্রাণঘাতি হয়ে উঠেছে প্রযুক্তির প্রতি এমন আসক্তি ।

২০০৯ থেকে ২০১৯ সাল- এই এক দশকে যুক্তরাষ্ট্রে গাড়ি চাপা পড়ে পথচারী নিহতের সংখ্যা ৫১ গুণ বেড়েছে। অস্ট্রেলিয়ায় এই সংখ্যা ২০১৭ সালে তার আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। স্মার্টফোন ব্যবহার বৃদ্ধির কারণেই এমনটি হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

উদ্বেগের বিষয় হলো উন্নত দেশের এই অবস্থা এখন বিশ্বায়নের কল্যাণে উন্নয়নশীল দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এসব দেশে অধিকাংশ সময়েই চালকদের মুঠোফোন ব্যবহারের কারণে ঘটা দুর্ঘটনায় মৃতের সংখ্যা নির্ণয় করা সম্ভব হয় না। 

বিশেষজ্ঞরা যা বলছেন 

প্রযুক্তি আসক্তি বা মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার মানসিক অবসাদ বাড়ায়। ২০০৭ সাল থেকে ২০১৯ পর্যন্ত মার্কিন কিশোরীদের মাঝে অনাকাঙ্ক্ষিত মাতৃত্ব, অ্যালকোহল এবং ধূমপানের প্রবণতা কমার ক্ষেত্রে বেশ উন্নতি লক্ষ্য করা গেছে। সেই সূত্রে তাদের মানসিক হতাশাও কমার কথা। কিন্তু এরপরও দেশটির কিশোরীদের মাঝে হতাশাজনিত আত্মহত্যার সংখ্যা কমছে না। 

নিউইয়র্ক টাইমসে লেখা কলামে ‘হ্যাকিং অব আমেরিকান মাইন্ড’-এর লেখক মনোবিজ্ঞানী ডক্টর রবার্ট লুসটিগ একে ডিজিটাল আসক্তির প্রতিফলন বলে উল্লেখ করেছেন। লুসটিগ স্মার্টফোন ব্যবহারের কারণে কিশোর-কিশোরীদের মনোজগতে  সংগঠিত মানসিক অস্থিরতা এবং তাদের আচরণগত পরিবর্তনের দিকটাও তুলে ধরেন তার বইয়ে। আচরণগত দিক থেকে প্রভাব বিস্তারের আলোচনায় সেখানে স্মার্টফোন ব্যবহারের প্রসঙ্গটাই প্রাধান্য পেয়েছে। 

এছাড়াও স্মার্টফোনের অ্যাপগুলো এমনভাবে তৈরি করা হয় যেন সেগুলো তরুণদের মাঝে আসক্তির জন্ম দিতে পারে। এর মূল কারণ লোভনীয় বাজার ধরার তীব্র প্রতিযোগিতা। আইসিটিখাতের জায়ান্ট কোম্পানিগুলো আমাদের অজান্তেই হোমস্ক্রিনের সেরা পাঁচটি অ্যাপের একটি হতে প্রতি মুহূর্তে লড়ে চলেছে। 
 

Related Topics

টপ নিউজ

ডিজিটাল আসক্তি / মুঠোফোন / স্মার্টফোন / প্রাণহানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • কক্সবাজারে বন্যায় ৩০ প্রাণহানি, আড়াই লাখ মানুষ পানিবন্দি ও ৪ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net