Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’

ফিচার

টিবিএস ডেস্ক
01 November, 2021, 04:05 pm
Last modified: 01 November, 2021, 04:12 pm

Related News

  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • নিম্নমানের এআই কনটেন্ট: মেরিয়াম-ওয়েবস্টারের বর্ষসেরা শব্দ ‘স্লপ’
  • ‘রেজ বেইট’, ‘৬-৭’, ‘এআই স্লপ’: বর্ষসেরা শব্দগুলোই যেভাবে বলে দিচ্ছে, ইন্টারনেটের কী বেহাল দশা!

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’

চলমান মহামারির ভেতর ভ্যাক্স শব্দটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে শতকরা ৫৭,০০০ ভাগেরও বেশি।
টিবিএস ডেস্ক
01 November, 2021, 04:05 pm
Last modified: 01 November, 2021, 04:12 pm
ছবি: রয়টার্স

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির লেক্সিকোগ্রাফাররা (অভিধান সংকলক) বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করেছেন ভ্যাক্স (Vax)-কে। 

ভ্যাক্স শব্দটি থেকেই এসেছে ভ্যাকসিন শব্দটি। চলমান করোনা মহামারির কারণে ২০২১ সালে ভ্যাক্স ছাড়াও ভ্যাকসিন সংশ্লিষ্ট আরও বেশ কিছু শব্দ, যেমন ডাবল-ভ্যাক্সড (double-vaxxed), আনভ্যাক্সড (unvaxxed) এবং অ্যান্টি-ভ্যাক্সার (anti-vaxxer) ইত্যাদি শব্দের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, বর্ষসেরা শব্দ হিসেবে ভ্যাক্সের নির্বাচন সংশয়াতীত ছিল, কেনবা বছরজুড়ে এই শব্দটিই "সবচেয়ে লক্ষণীয় রকমের প্রভাব ফেলেছে"।

তিনি বলেন, "এই শব্দটির ব্যবহার অন্তত ১৯৮০'র দশক থেকেই হয়ে আসছে, কিন্তু আমাদের কর্পাস (লেখার সংকলন) অনুযায়ী, এ বছরের আগে শব্দটি খুব কমই ব্যবহৃত হতো।

"যদি আপনি এই শব্দটির আরও কিছু বৈচিত্র্যময় রূপও যোগ করেন, যেমন ভ্যাক্সি (vaxxie), ভ্যাক্স-আ-থন (vax-a-thon), ভ্যাক্সিনিস্তা (vaxinista), তাহলে স্পষ্ট হয়ে যায় যে ভিড়ের মধ্যে ভ্যাক্স শব্দটিই সবার চেয়ে আলাদা।"

১৯৮০'র দশক থেকে ব্যবহার শুরু হলেও, ভ্যাক্স শব্দটি ইংরেজি ভাষায় প্রথম রেকর্ড হয় আরও প্রায় দুই শতাব্দী আগে, ১৭৯৯ সালে। অন্যদিকে এই শব্দের পূর্ণরূপ ভ্যাকসিনেট (vaccinate) ও ভ্যাকসিনেশন (vaccination) দুই-ই প্রথম আবির্ভূত হয় ১৮০০ সালে। 

এই সবগুলো শব্দই আবার এসে লাতিন শব্দ vacca থেকে, যার অর্থ গরু। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি মতে, গরুর সঙ্গে ভ্যাকসিনের সংশ্লিষ্টতার কারণ, ১৭৯০'র দশকের শেষভাগ থেকে উনবিংশ শতকের গোড়ার দিকে গো-বসন্ত ব্যবহার করে গুটিবসন্তের ভ্যাকসিন তৈরি করেছিলেন ইংরেজি চিকিৎসক ও বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। 

ভ্যাক্স শব্দটির দুটি গ্রহণযোগ্য বানান রয়েছে - vax ও vaxx; তবে একটি x দিয়েই শব্দটি সবচেয়ে বেশি লেখা হয়ে থাকে। 

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ভ্যাক্স শব্দটিকে নাউন (বিশেষ্য পদ) ও ভার্ব (ক্রিয়া পদ) হিসেবে দেখানো হয়েছে। যখন শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন এর অর্থ দাঁড়ায় ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন। আবার যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এর অর্থ দাঁড়ায় ভ্যাকসিনেট বা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জন্মানোর লক্ষ্যে কাউকে ভ্যাকসিন প্রদান করা। 

জানা গেছে, চলমান মহামারির ভেতর ভ্যাক্স শব্দটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে শতকরা ৫৭,০০০ ভাগেরও বেশি। 

অক্সফোর্ড ও কলিন্স উভয়ই প্রতি বছর বর্ষসেরা শব্দ নির্বাচন করে থাকে। তবে ২০২০ সালে কলিন্স তাদের বর্ষসেরা শব্দ হিসেবে লকডাউন (Lockdown)-কে নির্বাচন করলেও, অনেক বেশি সম্ভাব্য বর্ষসেরা শব্দ থাকায় অক্সফোর্ড কোনো শব্দকেই বর্ষসেরা হিসেবে নির্বাচক করেনি। তাদের সম্ভাব্য বর্ষসেরা শব্দের তালিকায় ছিল লকডাউন, বুশফায়ারস (Bushfires), কোভিড-১৯ (Covid-19) ইত্যাদি। 

এছাড়া ২০১৯ সালে ক্লাইমেট এমার্জেন্সি (Climate emergency), ২০১৮ সালে টক্সিক (Toxic), ২০১৭ সালে ইয়ুথকোয়াক (Youthquake) এবং ২০১৬ সালে পোস্ট-ট্রুথ (Post-truth) নির্বাচিত হয় অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ হিসেবে। 

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / ভ্যাক্স / বর্ষসেরা শব্দ / অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • নিম্নমানের এআই কনটেন্ট: মেরিয়াম-ওয়েবস্টারের বর্ষসেরা শব্দ ‘স্লপ’
  • ‘রেজ বেইট’, ‘৬-৭’, ‘এআই স্লপ’: বর্ষসেরা শব্দগুলোই যেভাবে বলে দিচ্ছে, ইন্টারনেটের কী বেহাল দশা!

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net