Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2021, 01:00 pm
Last modified: 01 November, 2021, 04:49 pm

Related News

  • ফাইজারের পরিবর্তে বুস্টার হিসেবে দেওয়া হবে মডার্নার টিকা
  • ইংরেজি-মাধ্যম শিক্ষার্থীদের টিকা নিয়ে অনিশ্চয়তা
  • শিশুদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন সোমবার, ঢাকায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ স্থাপন
  • ১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী   
  • ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

আজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৪টি কক্ষে ১২টি বুথে টিকাদান কার্যক্রম চলছে, চলবে সন্ধ্যা পর্যন্ত।
টিবিএস রিপোর্ট
01 November, 2021, 01:00 pm
Last modified: 01 November, 2021, 04:49 pm
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

দেশের স্কুল-কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। 

টিকা নেওয়ার পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী সাবরিন রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের ভ্যাকসিনের আওতায় এনেছে। এ জন্য আমরা আনন্দিত। টিকা নেওয়ার পূর্বে কিছুটা ভয় পেলেও এখন ভয় কেটে গেছে।'

এক শিক্ষার্থীর অভিভাবক কনা ইসলাম বলেন, 'আমরা অনেক আনন্দিত যে আমাদের সন্তানরা ভ্যাকসিন নিতে পারছে। এখন কিছুটা হলেও নিশ্চিন্তে ওরা ক্লাসে আসতে পারবে।'

নবম শ্রেণির শিক্ষার্থী তন্ময় টিবিএসকে বলেন, 'কোভিড নিয়ে আমরাই বেশি শঙ্কিত ছিলাম। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ অন্যদিকে আমাদের ছিল না টিকার ব্যবস্থা। এখন টিকা নিতে পেরে কিছুটা স্বস্তি পাচ্ছি।'

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে তাদের। 

বিদ্যালয়ের ৪টি কক্ষে ১২টি বুথে টিকাদান কার্যক্রম চলছে, চলবে সন্ধ্যা পর্যন্ত।

জানা গেছে, রাজধানীর ১২টি কেন্দ্রে চলবে শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম।

শিক্ষার্থীরা তাদের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে https://surokkha.gov.bd/birth-reg-enroll-এই ঠিকানায় টিকার জন্য নিবন্ধন করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

স্কুল শিক্ষার্থীদের টিকা / শিক্ষার্থীদের টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ফাইজারের পরিবর্তে বুস্টার হিসেবে দেওয়া হবে মডার্নার টিকা
  • ইংরেজি-মাধ্যম শিক্ষার্থীদের টিকা নিয়ে অনিশ্চয়তা
  • শিশুদের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন সোমবার, ঢাকায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ স্থাপন
  • ১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী   
  • ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net