Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
জাপানে নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখল এলডিপি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 November, 2021, 11:25 am
Last modified: 01 November, 2021, 03:46 pm

Related News

  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফিরলেন রাষ্ট্রদূত
  • ২৭ অক্টোবর টোকিওতে তাকাইচি সানায়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
  • দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা
  • পরিবহন, প্রযুক্তি, জ্বালানি: প্রধানমন্ত্রীর সফরে জাপানের কাছে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ
  • মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী

জাপানে নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখল এলডিপি

এলডিপি রোববারের সাধারণ নির্বাচনে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ২৭৬টি আসনে জয় পেয়েছে। এর ফলে জোট শরিক কোমেইটোকে ছাড়াই শাসন কাজ পরিচালনা করতে পারবে এলডিপি।
টিবিএস ডেস্ক
01 November, 2021, 11:25 am
Last modified: 01 November, 2021, 03:46 pm

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পার্লামেন্টে একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে। বিষয়টিকে মাত্র এক মাস আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ফুমিও কিশিদার জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

এলডিপি রোববারের সাধারণ নির্বাচনে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ২৭৬টি আসনে জয় পেয়েছে। এর ফলে জোট শরিক কোমেইটোকে ছাড়াই শাসনকাজ পরিচালনা করতে পারবে এলডিপি। 

৬৪ বছর বয়সী কিশিদা এই মাসের শুরুতে এলডিপির নেতা নির্বাচিত হয়েছেন।

এলডিপি কয়েক দশক ধরে জাপানের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসলেও মহামারি মোকাবেলায় যথাযথ ভূমিকা না রাখতে পারায় বেশ সমালোচিত হয়েছে।

কিশিদার পূর্বসূরি ইয়োশিহিদে সুগা মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন।

কোভিড-১৯ মহামারির মাঝে জনসাধারণের উদ্বেগ সত্ত্বেও টোকিও অলিম্পিক চালিয়ে যাওয়া, পর্যটন শিল্পে তার 'গো টু' নামক ভ্রমণ কর্মসূচি, সরকারের সমালোচনাকারী একটি বিজ্ঞ দলকে সরিয়ে দেওয়া এবং বয়স্কদের স্বাস্থ্যসেবা খরচের নীতিতে একটি 'জুনিয়র কোয়ালিশন পার্টির' সঙ্গে সমঝোতা করায় কঠোর সমালোচনার মুখোমুখি হন সাবেক প্রধানমন্ত্রী সুগা। জনপ্রিয়তা কমে আসতে শুরু করে তার। এরই পরিপ্রেক্ষিতে ক্ষমতায় আসার পর বছর ঘুরতে না ঘুরতেই পদত্যাগ করেন তিনি।

কিশিদা দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর পদকে নিজের লক্ষ্য বানিয়ে রেখেছিলেন। সুগার পদত্যাগ তার সেই লক্ষ্যে পৌঁছানোর পথকেই সুগম করেছে। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন কিশিদা।

নির্বাচনের প্রাথমিক জরিপে দেখা গিয়েছিল, সংখ্যাগরিষ্ঠতার জন্য জোট শরিক কোমেইটো পার্টির ওপর নির্ভর করতে হবে এলডিপিকে। তবে নির্বাচনের ফলে দেখা গেছে, দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 

একক সংখ্যাগরিষ্ঠতার জন্য এলডিপির প্রয়োজন ছিল ২৩৩টি আসন, যেখানে পেয়েছে ২৬১টি আসন। আর জোট শরিক কোমেইটো পেয়েছে ৩২টি আসন। সব মিলিয়ে এই জোটের আসন দাঁড়িয়েছে ২৯৩টি।

নির্বাচনের আগে কিশিদা মহামারি মোকাবেলায় কয়েক ট্রিলিয়ন ইয়েন ব্যয়ের প্রতিশ্রুতি দেন। রোববার নির্বাচনের রাতে জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকেকে তিনি বছর শেষ হওয়ার আগেই অতিরিক্ত বাজেটের পরিকল্পনার কথা জানিয়েছেন।

কে এই ফুমিও কিশিদা

ফুমিও কিশিদা জাপানের একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তার দাদা মাসাকি কিশিদা ও বাবা ফুমিতোকে কিশিদা দুজনেই ছিলেন নিম্নকক্ষের সদস্য।

ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন কিশিদা। ১৯৯৩ সালে তিনি আইনপ্রণেতা নির্বাচিত হন। ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওকিনাওয়া বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। তার আগে কেউই এতোদিন ধরে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেননি।

  • সূত্র- বিবিসি 

 
 

Related Topics

টপ নিউজ

জাপান / জাপানে নির্বাচন / ফুমিও কিশিদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফিরলেন রাষ্ট্রদূত
  • ২৭ অক্টোবর টোকিওতে তাকাইচি সানায়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
  • দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা
  • পরিবহন, প্রযুক্তি, জ্বালানি: প্রধানমন্ত্রীর সফরে জাপানের কাছে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ
  • মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net