Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ছেলের জামিনের খবরে কেঁদে ফেলেন শাহরুখ: আইনজীবী

বিনোদন

হিন্দুস্তান টাইমস
29 October, 2021, 11:00 am
Last modified: 29 October, 2021, 12:36 pm

Related News

  • পাঠানের মতো ছবি বানাতে বলায় আমির খান বলেন, ‘শাহরুখ তো বানাচ্ছেই…’
  • প্রথম সিরিজে শাহরুখের ক্যামিও বাদ, এবার ১২০ কোটি রূপির প্রস্তাবও প্রত্যাখ্যান আরিয়ানের! 
  • ছেলেকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে! দায়ের হলো মামলা  
  • ‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  
  • ভদকা ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র আরিয়ান

ছেলের জামিনের খবরে কেঁদে ফেলেন শাহরুখ: আইনজীবী

তিন দশকের অভিনয় ক্যারিয়ারে আইনি ঝামেলায় জড়াননি শাহরুখ, কিন্তু বড় ছেলের দৌলতে এক আদালত থেকে অপর আদালতের দরজায় কড়া নাড়তে হয়েছে বলিউডের কিং খানকে।
হিন্দুস্তান টাইমস
29 October, 2021, 11:00 am
Last modified: 29 October, 2021, 12:36 pm
জামিনের খবরের পর আরিয়ানের লিগ্যাল টিমের সাথে শাহরুখ; ছবি-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

তিনি সুপারস্টার, তবে তিনি সন্তানের বাবাও। তিন দশকের অভিনয় ক্যারিয়ারে সেভাবে আইনি ঝামেলায় জড়াননি শাহরুখ, কিন্তু বড় ছেলের দৌলতে এক আদালত থেকে অপর আদালতের দরজায় কড়া নাড়তে হয়েছে বলিউডের কিং খানকে। দু-বার ধাক্কা খাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট মঞ্জুর করেছে তারকা-পুত্রের জামিনের আবেদন। 

ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি হাইকোর্টে আরিয়ানের পক্ষ হয়ে লড়েন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মুকুল জানান, জামিনের খবর জেনে শাহরুখের চোখে ছিল আনন্দাশ্রু।

তিনি জানান, "শাহরুখ গত তিন-চার দিন ধরেই খুব চিন্তায় ছিলেন। ঠিকভাবে খাওয়া-দাওয়া করছিলেন না, শুধু কফির পর কফি খেয়ে যাচ্ছিলেন।...অবশেষে তার মুখের মধ্যে একটা স্বস্তির হাসি দেখলাম কিছুক্ষণ আগে, বাবার মন বলে কথা"।

শাহরুখ খানের ২৩ বছর বয়সী পুত্র গত ২৬ দিন ধরে পুলিশি হেফাজতে রয়েছে, জামিনের খবর অবশ্যই হাসি ফুটিয়েছে তারকার মুখে। আরিয়ানের জামিনের শুনানিতে হাজির ছিলেন না শাহরুখ-গৌরী, তবে সেশন কোর্টে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়ার পর গত ২১ অক্টোবর আর্থার রোড জেলে হাজির হয়েছিলেন 'এসআরকে'। দিওয়ালি আর শাহরুখের জন্মদিন 'মান্নাতে' কাটাবে আরিয়ান, এই ভাবনাই স্বস্তি দিচ্ছে পরিবারকে। 

আরিয়ানের কৌঁসুলি আরও জানান, শাহরুখ নিজের সমস্ত পেশাদারী দায়িত্ব ছেড়ে ছেলের মামলা নিয়েই ব্যস্ত ছিলেন। সবসময় আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি, লিগ্যাল টিমকে সাহায্যের জন্য নোট তৈরি করছিলেন শাহরুখ, জানান রোহাতগি। 

আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর ছেলের লিগ্যাল টিমের সঙ্গে দেখাও করেন শাহরুখ। ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান সকলকে। 
 
Related Topics

টপ নিউজ

আরিয়ান খান / শাহ্রুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • পাঠানের মতো ছবি বানাতে বলায় আমির খান বলেন, ‘শাহরুখ তো বানাচ্ছেই…’
  • প্রথম সিরিজে শাহরুখের ক্যামিও বাদ, এবার ১২০ কোটি রূপির প্রস্তাবও প্রত্যাখ্যান আরিয়ানের! 
  • ছেলেকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে! দায়ের হলো মামলা  
  • ‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  
  • ভদকা ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র আরিয়ান

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net