Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
নতুন স্নায়ুযুদ্ধ শুরুর ইচ্ছা নেই আমেরিকার: বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 September, 2021, 10:25 pm
Last modified: 21 September, 2021, 10:50 pm

Related News

  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান
  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  

নতুন স্নায়ুযুদ্ধ শুরুর ইচ্ছা নেই আমেরিকার: বাইডেন

আমেরিকা এখনও মনে করে দুই রাষ্ট্রই ইজরায়েল-ফিলিস্তিন সমস্যার সবচেয়ে ভালো সমাধান। ‘স্বাধীন ইহুদি রাষ্ট্রের’ জন্যও অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে দেশটি। ইরান পরমাণু চুক্তিতে ফিরে এলে আমেরিকাও ফিরবে। 
টিবিএস ডেস্ক
21 September, 2021, 10:25 pm
Last modified: 21 September, 2021, 10:50 pm

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, 'নতুন স্নায়ুযুদ্ধ' শুরুর কোনো ইচ্ছা আমেরিকার নেই।

অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শঙ্কা প্রকাশ করেছিলেন যে আমেরিকা ও চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে। গুতেরেসে সেই মন্তব্যের জের ধরেই এ কথা বলেন বাইডেন। গুতেরেস বলেছিলেন, 'আমাদের যেকোনো মূল্যে স্নায়ুযুদ্ধ এড়াতে হবে। নতুন করে এ যুদ্ধ বাধলে তা হবে আগেরটির চেয়ে আলাদা। সম্ভবত তা হবে আরও বিপজ্জনক এবং সেটি থামানোও হবে বেশি কঠিন।'

জো বাইডেন তার বক্তব্যে বলেন, উদ্ভূত চ্যালেঞ্জের শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আছে তার দেশ। এমনকি মতবিরোধ থাকলেও দেশটির সঙ্গে কাজ করতে রাজি আমেরিকা। আমেরিকা নতুন করে কোনো স্নায়ুযুদ্ধে জড়াবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, আমেরিকা এখনও মনে করে দুই রাষ্ট্রই ইজরায়েল-ফিলিস্তিন সমস্যার সবচেয়ে ভালো সমাধান। তিনি আরও বলেন, আমেরিকা 'স্বাধীন ইহুদি রাষ্ট্রের' জন্য অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে।

আফগান যুদ্ধ থেকে ফেরার জন্য সর্বত্রই সমালোচনার বাণে জর্জরিত হয়েছেন বাইডেন। এ বিষয়ে তিনি বলেন, 'আফগান যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে আমেরিকা কঠোর কূটনীতির নতুন যুগে প্রবেশ করেছে। দরকার হলে শক্তি প্রয়োগের প্রস্তুতি নেবে যুক্তরাষ্ট্র। তবে সর্বশেষ উপায় হিসেবেই কেবল সামরিক শক্তি প্রয়োগের কথা ভাবা হবে।' বাইডেন মন্তব্য করেন, আগামী দশক পৃথিবীর অনেক কিছুই স্থির করে দেবে। 

ইরান ফিরলে আমেরিকাও ফিরবে
ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে বাইডেন বলেন, ইরান পরমাণু চুক্তিতে ফিরে এলে আমেরিকাও ফিরবে। 

মঙ্গলবার ইরান বলেছে, কয়েক সপ্তাহের মধ্যেই ফের পরমাণু চুক্তি নিয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ খবর জানিয়েছে।

মঙ্গলবারই জাতিসংঘের সাধারণ অধিবেশনে জো বাইডেন বলেন ইরানকে পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে ঠেকানো আমেরিকার দায়িত্ব।

পরমাণু চুক্তি নিয়ে সমঝোতায় আসার জন্য ইরান-আমেরিকার মধ্যে ভিয়েনায় ছয় দফা আলোচনা হয়েছে। কিন্তু ২০১৮ সালে ভিয়েনা আলোচনা থেকে বেরিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কট্টরপন্থী ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত জুনে ভিয়েনা আলোচনা স্থগিত হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ অধিবেশন / আমেরিকা / চীন / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান
  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net