Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি পরীক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 September, 2021, 03:55 pm
Last modified: 13 September, 2021, 09:41 pm

Related News

  • এ বছরও হচ্ছে না পিইসি পরীক্ষা
  • পিইসি পরীক্ষা বাতিল বিষয়ে প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
  • প্রাথমিক সমাপনীতে আর বহিষ্কার নয়
  • জেএসসিতে ‘জিপিএ-৫ না পাওয়ায়’ স্কুল ছাত্রীর আত্মহত্যা
  • প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ: পাশ করেছে ৯৫.৫০ শতাংশ

২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি পরীক্ষা

নবম ও দশম শ্রেণিতে তুলে দেওয়া হচ্ছে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা নামের বিভাগগুলো।
টিবিএস রিপোর্ট
13 September, 2021, 03:55 pm
Last modified: 13 September, 2021, 09:41 pm
ফাইল ছবি/ সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আর থাকছে না। 

মাধ্যমিক পর্যায়ে কোনো গ্রুপ বিভাজনও থাকবে না।

সময় টিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার সচিবালয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, নবম ও দশম শ্রেণিতে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা নামের বিভাগগুলো তুলে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে একটি সমন্বিত পাঠ্যক্রম থাকবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দশম শ্রেণি পর্যন্ত ১০টি বিষয় ঠিক করা হয়েছে। সেগুলোই সবাই পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা। অর্থাৎ বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন হবে উচ্চমাধ্যমিক পর্যায় থেকে।

মন্ত্রী আরও জানান, এখন থেকে তিনটি পাবলিক পরীক্ষা হবে। দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।

দশম শ্রেণি সমাপনী পরীক্ষা, এসএসসি এবং একাদশ ও দ্বাদশ সমাপনী পরীক্ষার ফলাফল মিলিয়ে দেওয়া হবে এইচএসসির ফল।

দীপু মনি জানান, নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে আগামী বছর। এক্ষেত্রে প্রাথমিকে প্রথম শ্রেণি আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। আর প্রয়োগ শুরু হবে ২০২৩ সালে।
 

Related Topics

টপ নিউজ

জেএসসি / পিইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • এ বছরও হচ্ছে না পিইসি পরীক্ষা
  • পিইসি পরীক্ষা বাতিল বিষয়ে প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
  • প্রাথমিক সমাপনীতে আর বহিষ্কার নয়
  • জেএসসিতে ‘জিপিএ-৫ না পাওয়ায়’ স্কুল ছাত্রীর আত্মহত্যা
  • প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ: পাশ করেছে ৯৫.৫০ শতাংশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net