Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
দ্রুত আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি নেওয়ার তাগিদ চট্টগ্রাম বন্দরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 August, 2021, 09:15 am
Last modified: 10 August, 2021, 10:25 am

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

দ্রুত আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি নেওয়ার তাগিদ চট্টগ্রাম বন্দরের

শুক্র, শনি, রবি ও সরকারি ছুটির দিনেও যাতে অন্যান্য দিনের মতো কন্টেইনার ডেলিভারি নেওয়া হয় এই লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির প্রতি আহবান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
10 August, 2021, 09:15 am
Last modified: 10 August, 2021, 10:25 am
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড এবং বেসরকারি অফডক থেকে দ্রুত আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি নেওয়ার তাগিদ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

শুক্র, শনি, রবি ও সরকারি ছুটির দিনেও যাতে অন্যান্য দিনের মতো (২৪/৭) কন্টেইনার ডেলিভারি নেওয়া হয় এই লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির প্রতি আহবান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (৯ আগস্ট) চেম্বার সভাপতিকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। 

এতে পণ্যের সাপ্লাই চেইন নিরবিচ্ছিন্ন রাখা এবং চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল ও স্বাভাবিক রাখার লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল, ফ্রোজেন ফুড এর এফসিএল (ফুল কন্টেইনার লোড) কন্টেইনার কার্গোসহ সকল ধরনের আমদানি পণ্য দ্রুত ডেলিভারি নিতে অনুরোধ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, অফডকসমূহে অনুমোদিত পণ্যের অতিরিক্ত পণ্য সাময়িকভাবে সংরক্ষণ ও আনস্টাফিং করতে এবং উক্ত অফডকসমূহ হতে খালাসের জন্য অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী আমদানিকৃত পণ্যবাহিত কন্টেইনার চট্টগ্রামে অবস্থিত অফডকসমূহে সাময়িকভাবে সংরক্ষণ ও আনস্টাফিং করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর এবং অফডকসমূহে স্থিত আমদানিকৃত কন্টেইনার দ্রুত ডেলিভারি গ্রহণ করা প্রয়োজন। এতে চট্টগ্রাম বন্দর এবং অফডকসমূহে আমদানি রপ্তানি পণ্যবাহিত কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রমে স্থিতিশীলতা অব্যাহত থাকবে। 

এই বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, "আমদানি পণ্য দ্রুত ডেলিভারি নেওয়ার কোন বিকল্প নেই। বন্দরের জট এড়াতে সকল আমদানিকারকদের অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে যেন পণ্য ডেলিভারি নেওয়া হয়"। 

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, বন্দরের ইয়ার্ডে কন্টেইনার রাখার সক্ষমতা ৪৯,০১৮ টিইইউস (টুয়েন্টি ফিট ইকুইভিলেন্ট ইউনিট)। গত ৭ আগস্ট পর্যন্ত বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ছিলো ৩৯,৫২০ টিইইউস।  

১৯টি বেসরকারি অফডকে কন্টেইনার রাখার সক্ষমতা ৭৬,২৫৫ টিইইউস। ৮ আগস্ট পর্যন্ত আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার ছিলো এর মধ্যে ৬১,৩৮৯ টিইইউস। এর মধ্যে আমদানি কন্টেইনার ছিলো ১৪,৬৬৭ টিইইউস।   
 

 
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / কন্টেইনার জট / কন্টেইনার হ্যান্ডেলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net