Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
করোনাকালেও চট্টগ্রাম ভ্যাট বিভাগে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
20 July, 2021, 10:20 pm
Last modified: 20 July, 2021, 10:27 pm

Related News

  • ‘এক-দেড় মাসে বিচার করার বিষয় নয়’—ভ্যাট আদায় কমে যাওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী
  • অনেক ব্যবসায়ী ভোক্তা থেকে ভ্যাট নেওয়ার পর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন না: এনবিআর চেয়ারম্যান
  • ভ্যাট বাড়ানোর পরিকল্পনা এনবিআরের; বিমানভাড়া, সিগারেট, হোটেল-রেস্তোরাঁয় বাড়তে পারে খরচ
  • নষ্ট ১ হাজারের বেশি মেশিন, চট্টগ্রামে মুখ থুবড়ে পড়েছে ইএফডির ভ্যাট আদায় কার্যক্রম
  • আদায় বাড়াতে ব্যর্থ ভ্যাট মেশিন, বিকল্পের সন্ধানে এনবিআর 

করোনাকালেও চট্টগ্রাম ভ্যাট বিভাগে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি

২০২০-২১ অর্থবছরে ৯৪৪০ কোটি টাকা ভ্যাট রাজস্ব আদায় 
টিবিএস রিপোর্ট 
20 July, 2021, 10:20 pm
Last modified: 20 July, 2021, 10:27 pm
সংগৃহীত ছবি

করোনাকালেও ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট ৯,৪৪০ কোটি টাকা ভ্যাট আদায় করেছে। গত ২০১৯-২০ অর্থ বছরে ভ্যাট রাজস্ব আদায় হয়েছিল ৮,৮৬৬ কোটি টাকা।

চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার (ডিসি) শাহিনুর রহমান পাভেল বলেন, করোনা মহামারির মধ্যেও বিগত অর্থবছরের আহরণের তুলনায় ৫৭৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে। 

গত অর্থবছরের তুলনায় ভ্যাট নিবন্ধন সংখ্যা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল ২১,০১৪টি। ২০২০-২১ অর্থবছরে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩১,০৯৪টি। 

২০২১ সালের জুন মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৩,১৯৬টি। নিবন্ধনের তুলনায় রিটার্ন দাখিলের হার ৭৭ শতাংশ। অনলাইনে রিটার্ন  দাখিলের সংখ্যা ২১,৫১২টি; শতকরা হিসাবে যা প্রায় ৭০ শতাংশ। 

অনলাইনে অথবা মোট রিটার্ন দাখিলের সংখ্যার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে চট্টগ্রাম কমিশনারেটেই সবচেয়ে বেশি রিটার্ন দাখিল করা হয়ে থাকে।

কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, করোনাকালে প্রবৃদ্ধি অর্জনের সকল কৃতিত্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের। এছাড়া, করদাতাসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। 

ভ্যাট কমিশনারেট সূত্র জানায়, করদাতাদের অনুরোধের প্রেক্ষিতে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের আওতাধীন  ৮ বিভাগীয় কার্যালয়ে অনলাইনে সহজে নিবন্ধন ও রিটার্ন দাখিলের জন্য ৩টি ভ্যাট মেলার আয়োজন করে। বেশকিছু মার্কেটে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে কাঙ্খিত সেবা প্রদান করায়, ইতিবাচক প্রভাব পড়েছে ভ্যাট রাজস্ব আদায়ে। 

Related Topics

টপ নিউজ

ভ্যাট আদায় / চট্টগ্রাম ভ্যাট বিভাগ / চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট / ২০২০-২১ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘এক-দেড় মাসে বিচার করার বিষয় নয়’—ভ্যাট আদায় কমে যাওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী
  • অনেক ব্যবসায়ী ভোক্তা থেকে ভ্যাট নেওয়ার পর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন না: এনবিআর চেয়ারম্যান
  • ভ্যাট বাড়ানোর পরিকল্পনা এনবিআরের; বিমানভাড়া, সিগারেট, হোটেল-রেস্তোরাঁয় বাড়তে পারে খরচ
  • নষ্ট ১ হাজারের বেশি মেশিন, চট্টগ্রামে মুখ থুবড়ে পড়েছে ইএফডির ভ্যাট আদায় কার্যক্রম
  • আদায় বাড়াতে ব্যর্থ ভ্যাট মেশিন, বিকল্পের সন্ধানে এনবিআর 

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net