Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
আফগানিস্তান থেকে বিপদগ্রস্ত দোভাষীদের সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 July, 2021, 02:50 pm
Last modified: 15 July, 2021, 02:51 pm

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প

আফগানিস্তান থেকে বিপদগ্রস্ত দোভাষীদের সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

২০০১ সাল থেকে আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর হয়ে কিংবা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজ করেছেন, এমন মানুষদের জন্য এই 'বিশেষ অভিবাসী ভিসা প্রোগ্রাম' চালু করা হয়েছে।
টিবিএস ডেস্ক
15 July, 2021, 02:50 pm
Last modified: 15 July, 2021, 02:51 pm
আফগানিস্তানে স্থানীয়দের কথা বোঝাতে এক আমেরিকান সৈন্যকে সাহায্য করছেন এক আফগান দোভাষী। ফাইল ছবি: গেটি ইমেজ

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর অবস্থানকালে যেসব আফগান দোভাষী তাদের হয়ে কাজ করেছেন এবং এই মুহূর্তে জীবনের ঝুঁকিতে আছেন, তাদের ওই দেশ থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহে 'অপারেশন অ্যালিস রিফিউজি'র কাজ শুরু হবে।

প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সমগ্র আফগানিস্তানের অধিকাংশ এলাকার দখল নিয়েছে তালেবান।

এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, 'তারা খুব সাহসী মানুষ। গত কয়েক বছরে তারা যে ভূমিকা পালন করেছেন, আমরা সেটই মূল্যায়ন করতে চাই।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিক পর্যায়ে ২৫০০ জনকে সরিয়ে নেওয়া হবে। ভিসা  প্রক্রিয়ার সময়টাতে তাদেরকে সামরিক বাহিনীর আওতাধীন  স্থানে থাকতে দেওয়া হবে; তবে সেটা সরাসরি যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় বিশ্বের কোনো দেশেও হতে পারে।

২০০১ সাল থেকে আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর হয়ে কিংবা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজ করেছেন, এমন মানুষদের জন্য এই 'বিশেষ অভিবাসী ভিসা প্রোগ্রাম' চালু করা হয়েছে।

আফগানিস্তানজুড়ে তালেবান আগ্রাসনে ইরান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের সাথে একাধিক সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

গত বুধবার তালেবান যোদ্ধারা কান্দাহারের নিকটবর্তী প্রধান ক্রসিং- স্পিন বোলডাক ক্রসিংয়ে নিজেদের পতাকা উড়িয়েছে বলে জানা যায়।

তালেবানদের আক্রমণে আফগান সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানোর মূল হোতা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সতর্ক করেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরিণাম হবে 'অবিশ্বাস্যরকম খারাপ'।

চলতি সপ্তাহে জার্মান সম্প্রচারক প্রতিষ্ঠান ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বুশ বলেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তানের সাধারণ মানুষকে একটি নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে মার্কিন আক্রমণ আসার আগ পর্যন্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ ছিল তালেবানের হাতে। এ সময় তাদের বিরুদ্ধে অসংখ্য মানবাধিকার লঙ্ঘন ও সাংস্কৃতিক নিপীড়ণের অভিযোগ ওঠে।

অভিযুক্তদের জনসম্মুখে হত্যা করা, টেলিভিশন, গান ও চলচ্চিত্র নিষিদ্ধ করা এবং ১০ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা ইত্যাদি নানা রকম শাস্তি চাপিয়ে দিত তারা।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান / যুক্তরাষ্ট্র / জো বাইডেন / জর্জ ডব্লিউ বুশ / হোয়াইট হাউস / দোভাষী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net