Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যেতে পারেননি রুবেল-শামীম

খেলা

টিবিএস রিপোর্ট
09 July, 2021, 08:25 pm
Last modified: 09 July, 2021, 08:26 pm

Related News

  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ
  • শামীম ঝড়ে তামিমের বরিশালকে মাঝারি লক্ষ্য দিল সাকিবরা
  • ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে শামীম
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে

ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যেতে পারেননি রুবেল-শামীম

প্রথম দফায় টেস্ট দলের সদস্য ও কোচিং স্টাফরা জিম্বাবুয়ে যায়। ৮, ৯ জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাও জিম্বাবুয়ে গেছেন। এই দুই দলের সঙ্গে যাওয়ার কথা ছিল রুবেল হোসেন ও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারীর।
টিবিএস রিপোর্ট
09 July, 2021, 08:25 pm
Last modified: 09 July, 2021, 08:26 pm
রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

প্রথম দফায় টেস্ট দলের সদস্য ও কোচিং স্টাফরা জিম্বাবুয়ে যায়। ৮, ৯ জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাও জিম্বাবুয়ে গেছেন। এই দুই দলের সঙ্গে যাওয়ার কথা ছিল রুবেল হোসেন ও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারীর। কিন্তু ভিসা জটিলতার কারণে এই দুই ক্রিকেটার যেতে পারেননি। ভিসা জটিলতা দূর হলে জিম্বাবুয়ে যাবেন তারা। 

দুই-এক দিনের মধ্যেই রুবেল ও শামীম জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিতে পারেন বলে বিসিবি থেকে জানা গেছে। জিম্বাবুয়ের ভিসা অফিসে সমস্যা হয়েছে। কৌশলগত সমস্যার কারণে এই দুই ক্রিকেটারের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। দুই-এক মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলে বিসিবি থেকে জানানো হয়েছে। 

৮ জুলাই কাতার এয়ার লাইন্সের ভোর ৪টা ২৫ মিনিটের ফ্লাইটে রওনা দেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। দীর্ঘ সফর শেষে জিম্বাবুয়ে পৌঁছেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ে পৌঁছে করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন।

৯ জুলাই একই সময়ে কাতার এয়ার লাইন্সের ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছেন সৌম্য সরকার, মাহেদী হাসান, নাসুম আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব। তারা এখনও জিম্বাবুয়ে পৌঁছাননি। দোহা, জোহানেসবার্গ হয়ে জিম্বাবুয়ে পৌঁছাতে দীর্ঘ ২২ ঘণ্টা লেগে যাবে তাদের। 

জিম্বাবুয়ে সফরে গিয়ে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ৭ জুলাই মাঠে গড়ায় একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট শেষে শুরু হবে হবে ওয়ানডে সিরিজ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো এই দুই সিরিজও হবে হবে হারারেতে।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / রুবেল হোসেন / শামীম হোসেন পাটোয়ারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ
  • শামীম ঝড়ে তামিমের বরিশালকে মাঝারি লক্ষ্য দিল সাকিবরা
  • ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে শামীম
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net