Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
মাদ্রিদ ছেড়ে সার্জিও রামোসের নতুন গন্তব্য ফরাসি রাজধানী!

খেলা

হিন্দুস্তান টাইমস
02 July, 2021, 03:25 pm
Last modified: 02 July, 2021, 03:29 pm

Related News

  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়

মাদ্রিদ ছেড়ে সার্জিও রামোসের নতুন গন্তব্য ফরাসি রাজধানী!

রিয়ালের হয়ে তার প্রাপ্ত বেতনের প্রায় সমপরিমাণ, ১০ মিলিয়ন ইউরো প্রতি মৌসুমে পাবেন তিনি।
হিন্দুস্তান টাইমস
02 July, 2021, 03:25 pm
Last modified: 02 July, 2021, 03:29 pm
সার্জিও রামোস। ছবি: গেটি ইমেজ

দেড় দশকেরও বেশি সময় এবং ৬৭১টি ম্যাচ খেলার পর অতি সম্প্রতি সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ যাত্রাপথের পরিসমাপ্তি ঘটেছে। তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার অন্ত নেই। তবে রিপোর্ট অনুযায়ী, স্পেনের রাজধানী থেকে ফ্রান্সের রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন এই কিংবদন্তি ডিফেন্ডার।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, প্যারিস সাঁ-জাঁতেই (পিএসজি) যোগ দিচ্ছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

রিয়াল মাদ্রিদ ছাড়ার মূল কারণ ছিল তার চুক্তির মেয়াদ। ৩৫ বছর বয়সী রামোস মনে করেন, এখনো কয়েক বছর তিনি উচ্চস্তরে খেলা চালিয়ে যেতে পারবেন। সেই অনুযায়ী রিয়ালের কাছে দুই বছরের চুক্তি দাবি করেছিলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা।

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৬৭১টি ম্যাচ খেলেছেন তিনি। ছবি: সংগৃহীত

তবে রিয়াল তাকে এক বছরের বেশি চুক্তি না দেওয়াতেই গোলমাল বাধে। পিএসজিতেও শুরুতে তাকে এক বছরের চুক্তি এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অতিরিক্ত এক বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। তবে অবশেষে তার বদলে দুই বছরের নতুন চুক্তিতেই সম্মতি জানান রামোস। সেই অনুযায়ী কথাবার্তা পাকা করতে তার এজেন্ট ও ভাই রেনে বৃহস্পতিবার (১ জুলাই) প্যারিসে পৌঁছে গিয়েছিলেন।

রিয়ালের হয়ে তার প্রাপ্ত বেতনের প্রায় সমপরিমাণ, ১০ মিলিয়ন ইউরো প্রতি মৌসুমে পাবেন রামোস।

রামোস। ছবি: সংগৃহীত

প্যারিসে যোগ দেওয়ায় রামোসের বেশ কয়েকটি সুবিধা আছে। সার্জিও রিকো, জুয়ান বার্নাট, পাবলো সারাবিয়ার মতো স্বদেশীয়দের পাশাপাশি দলের কোচ মরিসিও পচেতিনোও স্প্যানিশভাষী। এছাড়া দুই দেশের রাজধানীর মধ্যেই বিমানে দূরত্ব মাত্র ঘণ্টাখানেকের। ফলে পিএসজিতে তার মানিয়ে নিতে সুবিধাই হওয়ার কথা।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে রামোসের পিএসজিতে যোগদানের কথা ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

সার্জিও রামোস / ফুটবল / স্পেন ফুটবল দল / স্পেন / রিয়াল মাদ্রিদ / পিএসজি / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net