Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন: ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2026, 02:40 pm
Last modified: 19 October, 2026, 02:49 pm

Related News

  • আইজিপির শব্দচয়ন সঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদত্যাগের প্রশ্নে হাসলেন ইনফান্তিনো, দাবি ‘বিশাল সংখ্যক’ সমর্থন রয়েছে তার
  • ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির
  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন: ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারী

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে পাটোয়ারী বলেন, “দেশের আইনশৃঙ্খলার বাজে অবস্থা। লোকজন মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে। আর সালাউদ্দিন সাহেব সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।”
টিবিএস রিপোর্ট
19 October, 2026, 02:40 pm
Last modified: 19 October, 2026, 02:49 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

‎স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ‎তিনি বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। তার উদ্দেশ্য ছিল মাদক বন্ধ করা। কিন্তু এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় অন্যকে বহন করতে হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎এসময় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, "বিষয়টা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেল ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন।"

‎দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, "দেশের আইনশৃঙ্খলার বাজে অবস্থা। লোকজন মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে। আর সালাউদ্দিন সাহেব সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।"

‎এ সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় বিএনপি সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। 

তিনি বলেন, বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই প্রসঙ্গ উল্লেখ করে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, "আমরা সবকিছুই করবো কিন্তু হিন্দু ভাইয়েরা যেন সেই কাজে আহত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।"

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / ইশরাক হোসেন / পদত্যাগ / স্বরাষ্ট্রমন্ত্রী / সালাউদ্দিন আহমেদ / স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা / স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ / ঢাকেশ্বরী মন্দির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • আইজিপির শব্দচয়ন সঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদত্যাগের প্রশ্নে হাসলেন ইনফান্তিনো, দাবি ‘বিশাল সংখ্যক’ সমর্থন রয়েছে তার
  • ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির
  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net